বাংলা হান্ট ডেস্ক: মাছ হলে বাঙালি এক হাতা ভাত বেশি খাবেই। তবে, বাড়িতে কাতলা মাছ আসলেই যে একঘেয়ে ঝোল বা দই কাতলা করতে হবে তার কোন মানে নেই। স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। দেখে নিন এর প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কাতলা মাছের ঝালদা, রেসিপি রইল (Recipe)
বাড়িতে কাতলা মাছ নিয়ে আসলে পরে একঘেয়ে ঝোল করতে কারোরই ভালো লাগেনা। অথবা একঘেয়ে ধরনের পদ খেতেও ইচ্ছে করে না। তবে স্বাদ বদল করতে আপনি বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই রেসিপিটি। যা সহজেই বাড়িতে বানাতে পারবেন। দেখে নিন আজকের রেসিপি (Recipe)।

আরও পড়ুন: সুখবর মধ্যবিত্তদের জন্য! লক্ষ্মীবারে কমল হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট রেট
উপকরণ:
কাতলা মাছ
২-৩ টেবিল চামচ লেবুর রস
২ টেবিল চামচ সর্ষেবাটা
১ টেবিল চামচ কাঁচালঙ্কাবাটা
আধ চা চামচ শুকনোলঙ্কাবাটা
৩ টেবিল চামচ পেঁয়াজবাটা
আধ কাপ পেঁয়াজকুচি
আধ চা চামচ কালোজিরে
৩-৪টি কাঁচালঙ্কা
স্বাদমতো নুন
১ চা চামচ হলুদগুঁড়ো
পরিমাণমতো সর্ষের তেল
৪-৫ টেবিল চামচ ধনেপাতাকুচি
প্রণালী: প্রথমে মাছ গুলো ভালো করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে কাতলা মাছগুলি নিয়ে তার সঙ্গে একে একে নুন, হলুদ, সর্ষেবাটা, কাঁচালঙ্কাবাটা, শুকনোলঙ্কাবাটা, লেবুর রস আর বেশ খানিকটা সর্ষের তেল মিশিয়ে ভাল করে মেখে নিন। এরপর মাছ গুলো ভেজে নিন। তারপর কড়াইতে তেল গরম করে তাতে কালোজিরে আর কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে মেখে রাখা মাছের সঙ্গে সামান্য জল মিশিয়ে ঢেকে মিনিট দশেক রান্না হতে দিন। এরপর ঢাকা খুলে পেঁয়াজকুচি মিশিয়ে দিন। এরপর মাছ নাড়াচাড়া করে আরও মিনিট পাঁচেক রান্না করুন। সবশেষে রান্না হয়ে গেলে লেবুর রস উপর থেকে দিয়ে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।
















