স্কুলের পাঠ্যক্রমে বড়সড় বদল, প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত নতুন হচ্ছে ১৭টি বই

Published on:

Published on:

WB School Book Name Change 17 books are being reorganized

বাংলা হান্ট ডেস্ক: আগামী ২ জানুয়ারি থেকে রাজ্যের স্কুলের পড়ুয়াদের হাতে নতুন বই তুলে দিতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর (WB School Book Name Change)। যেখানে নতুন শিক্ষাবর্ষের শুরুতে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট ১৭ টি পাঠ্য বইয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাঠ্যবইয়ে বদল, নতুন করে সাজানো হচ্ছে ১৭টি বই (WB School Book Name Change)

সূত্রের খবর, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে বই গুলির নাম বদলানো হয়েছে সেই তালিকা আজকের প্রতিবেদনের রইল (WB School Book Name Change)। এক নজরে দেখে নিন সেই তালিকা।

WB School Book Name Change 17 books are being reorganized

আরও পড়ুন: বিনামূল্যে শিশুর আধার আপডেটের শেষ সুযোগ, হাতে আর কতদিন সময় আছে?

প্রথম শ্রেণি:

আমার বই-১ (ক) → নবপল্লব-১ (খণ্ড ১)

আমার বই-১ (খ) → নবপল্লব-১ (খণ্ড ২)

আমার বই-১ (গ) → নবপল্লব-১ (খণ্ড ৩)

দ্বিতীয় শ্রেণি:

আমার বই-২ (ক) → নবদিগন্ত-২ (খণ্ড ১)

আমার বই-২ (খ) → নবদিগন্ত-২ (খণ্ড ২)

আমার বই-২ (গ) → নবদিগন্ত-২ (খণ্ড ৩)

তৃতীয় শ্রেণি:

পাতাবাহার-৩ → নবাঙ্কুর-৩

চতুর্থ শ্রেণি:

পাতাবাহার-৪ → উন্মেষ-৪

পঞ্চম শ্রেণি:

পাতাবাহার-৫ → নবদিশারী-৫

ষষ্ঠ শ্রেণি:

অতীত ও ঐতিহ্য-৬ → প্রাচীন ইতিহাস-৬

আমাদের পৃথিবী-৬ → ভূ-পরিচয়-৬

সপ্তম শ্রেণি:

অতীত ও ঐতিহ্য-৭ → মধ্য ইতিহাস-৭

আমাদের পৃথিবী-৭ → ভূ-পরিচয়-৭

অষ্টম শ্রেণি:

অতীত ও ঐতিহ্য-৮ → আধুনিক ইতিহাস-৮

আমাদের পৃথিবী-৮ → ভূ-পরিচয়-৮

তবে প্রাক প্রাথমিক স্তরের দুটি বই মিলিয়ে মোট ১৭ টি বইয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন বছরে বুক ডে তে অর্থাৎ ২ জানুয়ারি থেকে রাজ্যে সমস্ত সরকারি ও সরকার ঘোষিত স্কুলের পড়ুয়াদের হাতে এই নতুন নামের বইগুলি তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে (WB School Book Name Change)।