বিমানবন্দরে ব্যাগ থেকে উদ্ধার ৫ টাকার খৈনি! ১৮ দিন জেল খেটে ১৮ লক্ষের জরিমানা উত্তরপ্রদেশের যুবকের

Published on:

Published on:

Uttar Pradesh man had to face 18 days in jail and pay 18 lakh rupees compensation for a 5-rupee chewing tobacco

বাংলাহান্ট ডেস্ক: পাঁচ টাকার একটি খৈনির প্যাকেটের মাশুল যে ১৮ লক্ষ টাকা হতে পারে, তা হয়তো দুঃস্বপ্নেও ভাবেননি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সৌরভ রায় (Saurabh Roy)। সৌদি আরবে (Saudi Arabia) কাজের সূত্রে যাওয়ার পথে বাহরিন বিমানবন্দরে পা রাখতেই বিপত্তি। তাঁর ব্যাগে একটি ছোট খৈনির প্যাকেট দেখতে পান বিমানবন্দরের কর্মীরা। আর সেই কারণেই গ্রেপ্তার হতে হয় তাঁকে। শেষ পর্যন্ত ১৮ দিন জেল খাটার পাশাপাশি মোটা অঙ্কের জরিমানাও দিতে হয়েছে এই ভারতীয় যুবককে।

৫টাকার খৈনির জন্য ১৮ দিনের জেল সহ ১৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ ভুগতে হল উত্তর প্রদেশের (Uttar Pradesh) সৌরভকে

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আজমগড়ের বাসিন্দা সৌরভ পেশায় গাড়িচালক। কর্মসূত্রে সৌদি আরবেই থাকেন তিনি। সম্প্রতি মুম্বই থেকে পর্যটক ভিসায় বাহরিনে পৌঁছেছিলেন সৌরভ। বিমানবন্দরে তাঁর ব্যাগ তল্লাশি করতেই মেলে পাঁচ টাকা দামের খৈনির প্যাকেট। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করে বাহরিনের পুলিশ। বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোন ও ব্যাগ। পরে ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় বাহরিনের সিআইডির হাতে।

আরও পড়ুন: ISI-র ঘনিষ্ঠতায় পাকিস্তানের মাটিতেই চলছে জঙ্গি কর্মকাণ্ড! স্বীকার করল খোদ শীর্ষ জইশ কমান্ডার

তদন্তকারীদের কাছে সৌরভ বারবার দাবি করেন, খৈনি তাঁর ব্যক্তিগত নেশার সামগ্রী। বিক্রি বা পাচারের কোনও উদ্দেশ্যেই সেটি সঙ্গে রাখেননি তিনি। কিন্তু তাঁর সেই যুক্তিতে প্রথমদিকে কর্ণপাত করেননি তদন্তকারীরা। সৌরভের অভিযোগ, প্রায় তিন সপ্তাহ তাঁকে শীতাতপ নিয়ন্ত্রিত একটি ঘরে আটকে রাখা হয়েছিল। এমনকি সেখানে কম্বল বা গরম পোশাকেরও ব্যবস্থা ছিল না। এদিকে তাঁর সঙ্গে কোনও যোগাযোগ করতে না পেরে উদ্বেগে পড়েন পরিবারের সদস্যরা।

এরপরই সৌরভের খোঁজে প্রশাসনের দ্বারস্থ হন তাঁর আত্মীয়রা। আজমগড়ের পুলিশ সুপার এবং জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করেন তাঁরা। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে জেলা প্রশাসন বিদেশ মন্ত্রকের কাছে খবর পাঠায়। সেই সূত্র ধরেই বাহরিনে সৌরভের আটকে থাকার বিষয়টি সামনে আসে। তবে প্রশাসনিক তৎপরতা সত্ত্বেও সঙ্গে সঙ্গে মুক্তি মেলেনি তাঁর।

Uttar Pradesh man had to face 18 days in jail and pay 18 lakh rupees compensation for a 5-rupee chewing tobacco

আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরা আটকাতে মরিয়া ঢাকা! আমেরিকা-রাশিয়া-চিনের কাছে আবেদন বাংলাদেশের

শেষ পর্যন্ত ১৮ দিন বন্দি থাকার পর ৭,২০০ বাহরিনি দিনার জরিমানা দিয়ে মুক্তি পান সৌরভ। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ লক্ষ টাকা। জরিমানার অর্থ মেটানোর পর জেল থেকে ছাড়া পান তিনি। পরে সৌদি আরব হয়ে দেশে ফিরে আসেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই যুবক। মাত্র পাঁচ টাকার একটি খৈনির প্যাকেট তাঁকে যে এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখে ফেলবে, তা ভাবতেই পারছেন না অনেকে। ঘটনা আরও একবার মনে করিয়ে দিল, বিদেশে ভ্রমণের সময় সংশ্লিষ্ট দেশের আইন ও নিষিদ্ধ সামগ্রীর নিয়ম সম্পর্কে আগে থেকে সতর্ক থাকা কতটা জরুরি।