বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে চিকেন নিয়ে আসলেই শুধুমাত্র যে কষা অথবা চিলি চিকেন করে খেতে হবে তার কোন মানে নেই। কারণ এখন গরমকাল আর তার ওপর প্রায় শেষের দিকে কাঁচা আম রয়েছে। এবার আপনি যদি এই সিজনের ফলের সঠিক ব্যবহার করতে চান, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। আজ রইল কাঁচা আম দিয়ে কিভাবে চিকেনের এই সুস্বাদু রেসিপিটি বাড়িতে সহজেই বানাতে পারবেন তার প্রণালী (Recipe)
সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু আম মুর্গ ( Recipe)
আপনি যদি টক-ঝাল ধরনের কোন চিকেনের রেসিপি খেতে চান তাহলে আজকের প্রতিবেদন একেবারেই আপনার জন্য। কারণ সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে বানাতে পারবেন মুরগির এই মাংসটা তার রেসিপি জানাব। দেখে নিন এর প্রণালী (Recipe)।

আরও পড়ুন: পেট্রোল-ডিজেলের দামে বড় আপডেট, দেখে নিন আজকের সর্বশেষ রেট
উপকরণ:
১ কেজি মুরগির মাংস
২টি মাঝারি মাপের কাঁচা আম
২টি গোটা রসুন
৬-৭টি কাঁচা লঙ্কা
২টি মাঝারি পেঁয়াজ
১ গাঁট মাপের আদা
১ চা চামচ গোটা জিরে
১ চা চামচ গোলমরিচ
১ চা চামচ হলুদ গুঁড়ো
সর্ষের তেল
১ টেবিল চামচ কাসুন্দি বা সর্ষে বাটা
১টি বড় দারচিনির টুকরো
২-৩টি ছোট এলাচ
৫-৬টি লবঙ্গ
৫-৬ দানা গোটা গোলমরিচ
স্বাদ মতো নুন
২-৩ টেবিল চামচ ধনেপাতা কুচি
প্রণালী: প্রথমে একটা শিকে গেঁথে আম, গোটা রসুন আর লঙ্কা সমান ভাবে পুড়িয়ে নিতে হবে। এবাল পোড়ানো রসুনের কোয়া ছাড়িয়ে নিন, আম কেটে তার শাঁস বার করে নিন, লঙ্কা, আদা, কাঁচা জিরে, গোলমরিচ দিয়ে সব কিছু এক সঙ্গে মিহি ভাবে বেটে নিন। ওই মশলায় একে একে মেশান নুন, হলুদগুঁড়ো, কাসুন্দি আর সর্ষের তেল। এরপর ওই মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখুন। এ বার কড়াই বা প্যানে সর্ষের তেল গরম করে প্রথমে পেঁয়াজ লাল করে ভেজে নিন। তার পরে মশলায় মাখানো মাংসের টুকরো দিয়ে এবং ম্যারিনেশনের বাকি মশলা দিয়ে ১৫-২০ মিনিট পর্যন্ত মাংস মশলায় কষাতে হবে। তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













