বাংলা হান্ট ডেস্ক: রাত পোহলে বাঙালির নববর্ষ। এই দিন বাড়িতে ভালো-মন্দ সকলেরই রান্না করা হয়। পাশাপাশি অনেকের বাড়িতেই অতিথিরা আসেন। এবার এই বছর নববর্ষে যদি আপনার বাড়িতে অতিথি আসার পরিকল্পনা থাকে তাহলে সহজেই বানিয়ে ফেলুন মাংসের হাড়ি কাবাব। তাও আবার খুব সামান্য কিছু উপকরণ দিয়ে। দেখে নিন প্রণালী (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মাংসের হাড়ি কাবাব (Recipe)
নববর্ষের দিন বহু মানুষের বাড়িতেই পাঁঠার মাংস রান্না করা হয়। তবে একঘে পাঁঠার মাংস রান্না না করে। নতুনত্ব কিছু খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। যা আপনি খুব অল্প উপকরণ দিয়ে সহজেই বানাতে পারবেন। দেখে নিন তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: HS রেজাল্ট প্রকাশ কবে, নির্বাচনের আগেই কি ফল? গুরুত্বপূর্ণ আপডেট দিল সংসদ
উপকরণ:
৫০০ গ্রাম পাঁঠার মাংস
৩০০ গ্রাম টকদই
৫০ গ্রাম খোয়া ক্ষীর
২টি পেঁয়াজ
১ টেবিল চামচ ধনেগুঁড়ো
১ টেবিল চামচ জিরেগুঁড়ো
১ টেবিল চামচ আদাবাটা
১ টেবিল চামচ গরমমশলাগুঁড়ো
১ টেবিল চামচ গোলমরিচগুঁড়ো
১ মুঠো কিশমিশ
স্বাদমতো নুন
১ টেবিল চামচ ঘি
পরিমাণমতো তেল
২টি তেজপাতা
১ চা চামচ গোটা জিরে
মাটির হাঁড়ি
প্রণালী: প্রথমে মাংস ভালোকরে ধুয়ে নিন। এরপর মিক্সিতে দই, পেঁয়াজকুচি, আদাবাটা, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো আর সামান্য নুন নিয়ে ভাল করে বেটে নিন। এরপর মিশ্রনটি মাংসর সঙ্গে মেখে ঘণ্টা দুয়েক রেখে দিন। অপরদিকে মিক্সিতে কিশমিশ, খোয়া ক্ষীর আর সামান্য জল দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এবার একটি মাটির হাঁড়িতে তেল আর ঘি মিশিয়ে গরম করে নিন। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে মেখে রাখা মাংস ঢেলে দিন। ভাল করে কষিয়ে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রান্না করুন। মাংস আধসেদ্ধ হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা কিশমিশ আর খোয়া ক্ষীরের মিশ্রণ দিয়ে দিন। এবার মাংস সিদ্ধ হয়ে গেলে। গরম গরম পোলাও অথবা ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












