বাংলা হান্ট ডেস্ক: শীতকালে প্রতিটা বাঙালির বাড়িতে রান্না করা হয়। তবে আজকাল দিনে ব্যস্ততার কারণে সেইভাবে বাড়িতে পিঠে বানানো হয় না। তবে আপনিও যদি নরম তুলতুলে পিঠে খেতে চান, তাহলে বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপিটি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পিঠে, রেসিপি রইল (Recipe)
সামনেই আসছে মকর সংক্রান্তি। এই দিন প্রতিটি বাড়িতে নানান ধরনের পিঠে করার চল রয়েছে। তবে বর্তমান দিনে ব্যস্ততার কারণে বাড়িতে আর সেইভাবে পিঠে-পায়েস করা হয় না। তবে আপনি এই এইবছর নরম ও তুলতুলে পিঠে বানিয়ে খেতে চান, তাহলে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: যুবভারতীর আতঙ্ক ক্যানিং স্টেডিয়ামে! MLA কাপ ফাইনাল ঘিরে বিশৃঙ্খলায় পদপিষ্ট পরিস্থিতি, আহত শিশু-সহ ৭
উপকরণ:
চালের গুঁড়ো ১ কাপ
তেল ২ চা চামচ
বেকিং পাউডার ১ চা চামচ
লবণ স্বাদ মতো
প্রণালী: প্রথমে চালের গুঁড়ার সঙ্গে সামান্য লবণ মিশিয়ে জল দিয়ে নরম, ঘন ব্যাটার তৈরি করা হয়।এরপর, একটি মাটির খোলা বা প্যানে তেল/জল ব্রাশ করে গরম করা হয়। তারপর গরম খোলা বা প্যানে বা মাটির ছাঁচে ব্যাটার ঢেলে ঢেকে দেওয়া হয় এবং বাষ্পে সেদ্ধ করা হয় যতক্ষণ না পিঠা নরম ও ফুলকো হয়। এরপর শুকনো বা ভেজা নারকেল ও গুড় দিয়ে পরিবেশন করুন (Recipe)।












