ইলিশ বা ভেটকি নয়! এবার থোড় দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু সর্ষে পাতুরি, রইল রেসিপি

Published on:

Published on:

Recipe make delicious Thor Paturi with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইলিশ অথবা ভেটকি দিয়ে অনেক সময় আমরা পাতুরি বানিয়ে খাই। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যেখানে আপনি থোর দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। দেখে নিন চট জলদি কিভাবে থোড় দিয়ে বানিয়ে ফেলতে পারবেন পাতুরি। আজকের প্রতিবেদনের রইল সেই বিষয়ে তথ্য (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু থোর পাতুরি (Recipe)

বাড়িতে যদি থোর নিয়ে আসা হয়। তাহলে সেটিই দিয়ে একঘেয়ে পদ রান্না না করে নতুনত্ব কিছু করতে চাইলে আজকের প্রণালী আপনার জন্য। দেখে নিন কিভাবে থোড় দিয়ে বানিয়ে ফেলতে পারবেন থোর পাতুরি। দেখে নিন প্রণালী (Recipe)।

Recipe make delicious Thor Paturi with just a few ingredients

আরও পড়ুন: অগাস্টে ব্যাঙ্কে কবে কবে তালা? SBI, HDFC-সহ একাধিক ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নিন

উপকরণ:

মাঝারি আকারের কচি থোড়

এক কাপ নারকেল কোরা

৪ টেবিল চামচ সর্ষেবাটা

২ টেবিল চামচ সর্ষের তেল

৫-৬টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন এবং চিনি

কলাপাতা

প্রণালী: থোড় কুটতে হবে রোঁয়া বা আঁশ বাদ দিয়ে। থোড় চাকা চাকা করে কাটার সময় আঁশগুলি ফেলে দিন। তার পর আবার পাতলা করে লম্বালম্বি কেটে নিন। নুন দিয়ে থোড় ভাপিয়ে হাত দিয়ে ভাল করে মেখে নিন। বাড়তি আঁশ এই ভাবেও বেরিয়ে যাবে। এরপর তার মধ্যে সমস্ত মশলা দিয়ে ভালোভাবে চটকে মেখে নিন। তারপর কলা পাতা টাকে ভালোভাবে সেকে নিয়ে তার মধ্যে মেখে রাখা থোরটা দিয়ে বেঁধে অল্প আছে কিছুক্ষণ ভালোভাবে হালকা হাতে ভেজে নিন। এরপর ভাজা হয়ে গিয়েলে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন (Recipe)।