রেস্তোরাঁর স্বাদ এবার ঘরে! পরোটার সঙ্গে চিকেন চাপ বানান সহজ উপায়ে, রইল রেসিপি

Published on:

Published on:

Recipe make homemade paratha-chicken pressure some items
Follow

বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে বাড়িতে লোকজন থাকলে পারে ভালো মন্দ রান্না করতে সকলের ইচ্ছে করে। কিন্তু কি রান্না করবেন তা ভেবে উঠতে না পারলে আজকে প্রতিবেদন আপনার জন্য। বাজার থেকে কিনে নিয়ে আসুন চিকেন। তারপর সেই চিকেন দিয়ে তৈরি করুন রেস্তোরাঁর স্টাইলের চিকেন চাপ। দেখে নিন কিভাবে তৈরি করবেন এই রেসিপিটি (Recipe)।

ঘরেই বানান পরোটা-চিকেন চাপ, রইল সহজ রেসিপি (Recipe)

চিকেন চাপ খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। তবে এই রান্নাটা বাড়িতে করতে অনেকেই ভয় পান। তবে এখন আর ভয় পাওয়ার কিছু নেই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন চিকেন চাপ। প্রণালী রইল (Recipe)।

Recipe make homemade paratha-chicken pressure some items

আরও পড়ুন: রবিবার সকাল থেকে সন্ধ্যা—১২ ঘণ্টা স্তব্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাবেন জানুন

উপকরণ:

চিকেন (চাপের পিস ১ কেজি)

আদা-রসুন বাটা- ১০০ গ্রাম

ছাতু- ১০০ গ্রাম

কাঁচালঙ্কা বাটা

শুকনো লঙ্কা গুঁড়ো

ফেটানো টকদই- ১০০ গ্রাম

ক্যাওড়া এসেন্স

গরম মশলা

জাফরান

ঘি

সাদা তেল

নুন

চিনি স্বাদমতো

প্রণালী: প্রথমে মুরগির মাংস গুলো ভালোভাবে ধুয়ে নিন। এরপর ওই মাংসের মধ্যে দই, বেরেস্তা বাটা, পোস্ত-কাজু বাটা, আদা-রসুন বাটা, গুঁড়ো মশলা এবং সামান্য তেল দিয়ে ৪-৫ ঘণ্টা বা সারারাত ম্যারিনেট করে রাখুন। তারপর একটি ছড়ানো প্যানে ঘি ও তেল গরম করুন। এবার ম্যারিনেট করা চিকেন পিসগুলো প্যানে দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট ভাজুন। এরপর মশলা বাটি ধোয়া জল দিয়ে ঢেকে কম আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। তেল উপরে উঠে আসলে উল্টে দিন। এবার সামান্য কেওড়া জল, জাফরান এবং গরম মশলা ছড়িয়ে আরও ৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। তারপর মাখামাখা গ্রেভি হলে নামিয়ে পরিবেশন করুন (Recipe)।