রবিবার সকাল থেকে সন্ধ্যা—১২ ঘণ্টা স্তব্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাবেন জানুন

Updated on:

Updated on:

Second Hooghly Bridge will be closed for 12 hours on Sunday for maintenance work
Follow

বাংলা হান্ট ডেস্ক: ফের আরও একবার বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge)। আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখা হবে। সূত্রের খবর সেতুর মেরামতি কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ফের আর একবার অসুবিধার সম্মুখীন হতে চলেছে নিত্যযাত্রীরা।

রবিবার রক্ষণাবেক্ষণ কাজের জন্য ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge)

সূত্রের খবর, সেতু মেরামতের কাজের জন্যই বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু (Second Hooghly Bridge)। ওই সময় বিয়ারিংসহ একাধিক গুরুত্বপূর্ণ অংশের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে সেতোটির যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে।

যার ফলে বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচল করবে। জানা যায়, হাওড়া ও কলকাতাতে সংযোগকারী দ্বিতীয় হুগলী সেতু অন্যতম একটি ব্যস্ত সেতু। এই সেতুটি দুটোই শহরকে সংযোগ করেছে।

 Second Hooghly Bridge will be closed for 12 hours on Sunday for maintenance work

আরও পড়ুন: আধার ব্যবহারকারীদের জন্য বড় খবর! অ্যাপে এক ক্লিকেই আপডেট হবে নাম, ঠিকানা সহ যাবতীয় তথ্য

তাছাড়া বিগত কয়েক মাস ধরেই এই সেতুর কাজ চলছে। বিভিন্ন সময় সে তো বন্ধ থাকার ফলে নিত্যযাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। তবে নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে ছুটির দিন অর্থাৎ রবিবার মেরামতের কাজ করা হচ্ছে এই সেতুটির।

May be an image of text

তবে রবিবার বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে বিকল্প পথে চালানো হবে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড ধরে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলি হাওড়া ব্রিজ ধরে বেরিয়ে যাতে পারবে। জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে সমস্ত গাড়ি আসবে সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আর সিজিআর রোড ধরে খিদিরপুরের দিক থেকে আসা বিদ্যাসাগর সেতু অভিমুখী সমস্ত গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে বাম দিকে টার্ন নিয়ে গাড়িগুলি হাওড়া ব্রিজ ধরে বেরিয়ে যেতে পারবে। কেপি রোড ধরে সেতুর দিকে আসা গাড়িগুলি ওয়াই পয়েন্টের কাছে ঘোড়া পাসের দিকে যেতে পারবে। প্রসঙ্গত,গত জানুয়ারি মাসেও বিদ্যাসাগর সেতু বন্ধ ছিল ১৬ ঘন্টার জন্য। কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে, রবিবার ওই সময়টাতে রাস্তায় বেরোলে বিকল্প রুট জেনে তবেই যেতে। উপরন্তু যেহেতু সেতু বন্ধ থাকছে, তাই শহরের দক্ষিণ ও পশ্চিম অংশে ট্রাফিকও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে (Second Hooghly Bridge)।