আধার ব্যবহারকারীদের জন্য বড় খবর! অ্যাপে এক ক্লিকেই আপডেট হবে নাম, ঠিকানা সহ যাবতীয় তথ্য

Published on:

Published on:

Aadhaar Card update at home the app will have a bunch of new features
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতিটি ভারতীয় নাগরিকদের কাছে আধার কার্ড (Aadhaar Card) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কারণ এর ওপ র নির্ভর করে প্রত্যেকটি ভারতীয় নাগরিকত্ব। পাশাপাশি আধার কার্ডে তথ্যের অসুবিধা থাকলে নানান রকম সরকারি কাজ আটকে যায়। এবার সেই অসুবিধা গুলো ঠিক করতে গেলে আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। কিন্তু এখন থেকে আর নাগরিকদের ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে এইসব অসুবিধার কাজগুলো করাতে হবে না। কারণ অনলাইনের মাধ্যমেই আপনি অনায়াসে এই কাজগুলো সহজেই করতে পারবেন। পাশাপাশি দেখে নিতে পারবেন কার্ডে আপনার তথ্যে কোন গন্ডগোল আছে কিনা।

এবার ঘরে বসেই আধার আপডেট! অ্যাপে মিলবে একগুচ্ছ নতুন সুবিধা (Aadhaar Card)

আধার কার্ডের (Aadhaar Card) নতুন অ্যাপের সবথেকে বড় সুবিধা হল আপনি নির্দিষ্ট তথ্যই প্রকাশ করা হয়। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে আধার কার্ড শো করানো হয় না। এছাড়া একটি মোবাইল অ্যাপে ইন্সটল করলে পরিবারের পাঁচজনের আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। যার ফলে, তত্ত্ব বাইরে প্রকাশ পাওয়ার আর ভয় থাকবে না। এছাড়াও সরকারের তরফের এক আধিকারিক জানান অত্যাধুনিক মানের এই আধার অ্যাপে প্রত্যেকটি তথ্য সুরক্ষিত থাকবে। এর ফলে জনসাধারণের চিন্তার আর কোনো কারণ থাকবে না।

Aadhaar Card update at home the app will have a bunch of new features

আরও পড়ুন: হোলির আগে পূর্ব রেলের বড় ঘোষণা, অতিরিক্ত ভিড় সামাল দিতে ১০০ স্পেশাল ট্রেন

কিভাবে ডাউনলোড করবেন এই অ্যাপটি:

প্রথমে অ্যান্ড্রয়েড ইউজার হলে গুগল প্লে স্টোর আর অ্যাপেল ইউজার হলে অ্যাপেল অ্যাপ স্টোরে যান। এরপর অফিসিয়াল UIDAI আধার অ্যাপ সার্চ করুন। তারপর আধার সংক্রান্ত বেশ কিছু অ্যাপ খুঁজে পাবেন। ভেরিফাই করে নিন যে অ্যাপটি ডাউনলোড করতে চলেছেন, তা UIDAI তৈরি করেছে। এবার ইনস্টল হলে মোবাইল থেকে অ্যাপটি ওপেন করুন।নিজের আধার কার্ডের তথ্য দিলেই OTP অথবা ফেস আই অপশন আসবে।

কীভাবে ইন্টারনেট ছাড়া QR কোড দিয়ে আধার ভেরিফাই করবেন?

প্রথমে মোবাইলে আধার অ্যাপটি ওপেন করুন। এরপর অফলাইন ভেরিফিকেশন অথবা QR স্ক্যান অপশনে যান। এবার মোবাইলের ক্যামেরা থেকে QR কোড স্ক্যান করুন। তারপর QR কোড স্ক্যান করেই আধারের তথ্য যাচাই করে নিতে পারবে অ্যাপ।

জেনে নিন আধার অ্যাপ থেকে কীভাবে মোবাইল নম্বর ভেরিফাই করবে?

প্রথমে আধার অ্যাপে লগ ইন করুন। এরপর হোমে আপডেট আধার ডিটেলস সেকশনে গিয়ে মোবাইল নম্বর আপটেড অপশনটি বেছে নিন
এবার যে মোবাইল নম্বরটি আধারের সঙ্গে যোগ করতে চান, সেটি লিখে ফেলুন। তারপর সেটি আপনার নম্বরই কিনা, সেই প্রক্রিয়া নিশ্চিত করুন।
তবে বিনামূল্যে এই আপডেট হবে না। এর জন্য আপনাকে টাকা দিতে হবে। এরপরই প্রক্রিয়া সম্পন্ন হবে (Aadhaar Card)।