হোলির আগে পূর্ব রেলের বড় ঘোষণা, অতিরিক্ত ভিড় সামাল দিতে ১০০ স্পেশাল ট্রেন

Published on:

Published on:

Indian Railway will run 100 special trains to handle the Holi rush
Follow

বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসছে দোল। আর এবার এই দোল উপলক্ষে যাত্রীদের কথা মাথায় রেখে অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল (Indian Railways)। এর ফলে যাত্রীদের যাতায়াত আরও সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর পূর্ব রেল চলতি বছর মোট ১০০ টি হোলির স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। এর ফলে যাত্রীরা নির্বিঘ্নে নিজের নিজের বাড়িতে ফিরতে পারবেন।

হোলির ভিড় সামাল দিতে ১০০টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল (Indian Railways)

সামনেই আছে দোল উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বহু মানুষ বাড়িতে ফেরেন। আর যাত্রীদের কথা মাথায় রেখে দোল উৎসবের জন্য পূর্ব রেলের (Indian Railways) তরফ থেকে নেওয়া হল একটি পদক্ষেপ। এই উৎসবের সময় পূর্ব রেল চলতি বছর মোট ১০০টি হোলি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা করছে। যাতে যাত্রীরা নিজেদের বাড়ি ফিরতে পারেন।

Indian Railway will run 100 special trains to handle the Holi rush

আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য সুখবর! সপ্তাহান্তে সোনার দাম কমল হাজার হাজার টাকা, কলকাতায় রেট জানুন

পাশাপাশি এই সময় বহু মানুষ নানান জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন, সেই দিকে মাথায় রেখে এই ট্রেনগুলির ব্যবস্থা করা হয়েছে। পূর্ব রেলে পরিকল্পিত ৯৪ টি হোলি স্পেশাল ট্রেনের মধ্যে রয়েছে- কলকাতা–রক্সৌল (বারাউনি হয়ে) রুটে ১০টি ট্রিপ, কলকাতা–মধুবনী (বারাউনি হয়ে) ৮টি ট্রিপ, কলকাতা–গোরখপুর (পাটনা হয়ে) ২০টি ট্রিপ, হাওড়া–আনন্দ বিহার (ঝাঝা–কিউল–গয়া হয়ে) ৮টি ট্রিপ, হাওড়া–খাতিপুরা (ঝাঝা–কিউল–গয়া হয়ে) ৮টি ট্রিপ, কলকাতা–নিউ জলপাইগুড়ি রুটে ২টি ট্রিপ এবং শিয়ালদহ–পুরী রুটে ৮টি ট্রিপ চালানো হবে।

পাশাপাশি রয়েছে, আসানসোল–গোরখপুর (পাটনা হয়ে) রুটে ৬টি ট্রিপ, মালদা টাউন–আনন্দ বিহার (ঝাঝা–কিউল–গয়া হয়ে) রুটে ৮টি ট্রিপ, মালদা টাউন–উধনা (কিউল–গয়া হয়ে) রুটে ৮টি ট্রিপ এবং মালদা–মুম্বই (কিউল–পাটনা হয়ে) রুটে ৮টি ট্রিপ চালানোর পরিকল্পনা করা হয়েছে।এছাড়াও এই বিষয়ে রেল কর্তৃপক্ষের মতে, এই বিশেষ ট্রেন পরিষেবার ফলে হোলি উপলক্ষে যাত্রীদের চাপ অনেকটাই কমবে এবং যাত্রীরা আরও স্বচ্ছন্দে যাতায়াত করতে পারবেন। হোলির উৎসবের সময় তীর্থযাত্রীদের জন্য বিশেষ ট্রেন চালানোর কারণে ভিড়ের চাপ কমবে।

আর হোলির সময় ট্রেন বানানোর বিষয়ে পূর্ব রেল জানিয়েছে, যাত্রী চাহিদার উপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে নির্দিষ্ট রুটে অতিরিক্ত হোলি স্পেশাল ট্রেন চালানোর ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়াও গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পুণ্যার্থীর যাতায়াত নির্বিঘ্ন ও সুশৃঙ্খল রাখতেও পরিষেবা বাড়িয়েছিল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। তাই সেই কথা মাথায় রেখে, নির্ধারিত ২৩টি ট্রেনের পাশাপাশি যাত্রীদের ভিড়ের কথা মাথায় রেখে আরও ৪টি বিশেষ ট্রেন চালু করা হয়েছে (Indian Railways)।