বাংলা হান্ট ডেস্ক: সোনার দাম (Gold Price) ক্রমাগত ওঠানামা করতে থাকে। যার ফলে অসুবিধার মুখে পড়েন মধ্যবিত্তরা। কারণ, সোনার দাম কম থাকলে একদিকে যেমন পকেটে কম চাপ পড়ে সাধারণ মানুষের। অপরদিকে সোনার দাম বৃদ্ধি পেলে চিন্তার ভাঁজ মাথায় পড়ে মধ্যবিত্তের। তার ওপর বর্তমানে চলছে বিয়ের মরশুম। এই সময় সোনার দাম ওঠা-নামা করায় যথারীতি হিমশিম খাচ্ছেন সকলে। দেখে নিন শুক্রবার বাজারে সোনার দাম কত।
বিয়ের মরশুমে বাজারে সোনার দাম কত জানুন? (Gold Price)
বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ জিনিস সোনা। তাই কেনার ইচ্ছা না থাকলেও, সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে সাধারণ মানুষদের। পাশাপাশি সোনার দাম কমলে হাঁফ ছেড়ে বাঁচে আমজনতা।সূত্রের খবর, মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে। জেনে নিন আজকের লেটেস্ট প্রাইস (Gold Price)।

আরও পড়ুন: মেঘালয়ের কয়লা খনি বিস্ফোরণে প্রাণ গেল ১৮ জন শ্রমিকের, এখনো ভিতরে আটকে বহু শ্রমিক
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৪৭১০ টাকা (-৪১০)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৪৭১০০ টাকা (-৪১০০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪৭৫ টাকা (-৪৩০)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৫৪৭৫০ টাকা (-৪৩০০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৪০০ টাকা (-৪২৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৪০০০ টাকা (-৪২৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৫৪০ (-২৩৪০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৫৪০০ (-২৩৪০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৫৩০ টাকা (-২৩৪০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৫৩০০ টাকা (-২৩৪০০)।
সোনার দাম (Gold Price) বাজার কখনো স্থির নয়। বিশ্ব অর্থনীতির নানা পরিবর্তনের সঙ্গে সোনার দাম ওঠানামা করতে থাকে। এছাড়াও, সোনা কেনার সময় হলমার্কের চিহ্ন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও হলমার্কিং এর বছরেও ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডর্ডস (BIS)এর স্ট্যাম্প উল্লেখ থাকে।












