বাংলা হান্ট ডেস্ক: চিকেন দোপেঁয়াজা বহুবার খেয়েছেন। তবে এই দোপেয়াজা যে ঢেঁড়স দিয়েও করা যায় তা কি আপনাদের জানা ছিল। কারণ বহু মানুষ আজও ঢেঁড়স খেতে ভালোবাসেন না। যারা এই সবজিতেই একেবারেই অপছন্দ করেন। তারা একবার এইভাবে রান্না করে দেখতে পারেন। যেখানে আপনি একটি সবজি দিয়ে এক থালা ভাত নিমেষের মধ্যে খেয়ে ফেলবেন। দেখে নিন এর প্রণালী (Recipe)।
অল্প উপকরণ ও সামান্য সময়ে বানিয়ে ফেলুন ঢেঁড়স দো পেঁয়াজা (Recipe)
ঢেঁড়স শরীরের পক্ষে উপকারী হলেও, অনেকেই এই সবজিতেই খেতে একেবারেই পছন্দ করেন না। কিন্তু আপনি যদি চান এই সবজিতে আপনার বাড়ির সকলকে খাওয়াতে। তাহলে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ঢেঁড়সের দোপেঁয়াজা। দেখে নিন কিভাবে বানাবেন এই সহজ রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: যুবসাথীর টাকা এখনও আসেনি? WhatsApp-এ চেক করুন পেমেন্ট ডেট ও স্ট্যাটাস—জেনে নিন নম্বর
উপকরণ:
৫০০ গ্রাম ঢেঁড়স
২টি মাঝারি পেঁয়াজকুচি
২-৩টি শুকনো লঙ্কা
১ চা-চামচ গোটা জিরে
১ চা-চামচ আদাবাটা
১ চা-চামচ রসুনবাটা
১ চা-চামচ হলুদগুঁড়ো
১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১টি টম্যাটোকুচি
১টি টম্যাটো ডুমো করে কাটা
১টি বড় পেঁয়াজ ডুমো করে কাটা
২-৩টেবিল চামচ ফেটানো টক দই
২ চা-চামচ ধনে-জিরে গুঁড়ো
স্বাদমতো নুন, চিনি
কিছুটা ধনেপাতাকুচি
সর্ষের তেল
প্রণালী: প্রথমে ঢেঁড়স এক ইঞ্চি মাপে কেটে নিন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে ঢেঁড়স ভাল করে ভেজে নিন। তবে ঢেঁড়সের রং যেন না বদলায় সেই দিকে নজর রাখবেন। এরপর আবার কড়াইয়ে তেল গরম হতে দিন। তাতে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচোনো পেঁয়াজ যোগ করুন। পেঁয়াজ ভাজা হলে দিন নুন, আদা-রসুন বাটা। এরপর সব মশলা কষানো হলে, হলুদ-লঙ্কার গুঁড়ো যোগ করুন। দিয়ে দিন টম্যাটোকুচি। টম্যাটো গলে তেল ছেড়ে এলে দিয়ে দিন ফেটানো টক দই দিন। এরপর দিয়ে দিন ধনে-জিরে গুঁড়ো। ঢেঁড়স দিয়ে মিনিট ২ রান্না করুন।তারপর অপর একটি কড়াইতে ডুমো করে কাটা পেঁয়াজ, টম্যাটো হালকা ভেজে নিন। সেটি ঢেঁড়সে মিশিয়ে নিন। সব শেষে ধনেপাতা কুচি এবং পাতিলেবুর রস ছড়িয়ে মিনিটখানেক রান্না করে নামিয়ে নিন। এরপর ভাত অথবা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন (Recipe)।












