বাংলা হান্ট ডেস্ক: কথাতেই বলে মাছে ভাতে বাঙালি। মাছ হলে পরে ভজন রসিক বাঙালি আলাদা কোন পদের প্রয়োজন হয় না। তবে আপনি যদি প্রতিদিন একঘেয়ে মাছের ঝোল খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাতে পারেন। এর জন্য হাতে খুব বেশি হলে ১০ মিনিট সময় লাগবে। দেখে নিন কাতলা মাছের নতুন এই রেসিপিটি (Recipe)।
সামান্য কিছু উপকরণ ও অল্প সময়ে বানিয়ে ফেলুন কাতলা মাছের মরিচ ঝাল (Recipe)
হঠাৎ করে যদি বাড়িতে অতিথি চলে আসে। অথবা এক রকমের মাছের ঝোল কি আপনার মুখে যদি চর পড়ে। তাহলে নতুনত্ব কোন খাবার খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। যা বানাতে খুব অল্প কিছু উপকরণের প্রয়োজন হবে। দেখে নিন কিভাবে বানাবেন আজকের এই রান্নাটা। প্রণালী রইল (Recipe)।

উপকরণ:
৫ টুকরো কাতলা মাছ
১টি লেবুর রস
১ চা চামচ হলুদগুঁড়ো
১ চা চামচ লঙ্কাগুঁড়ো
৪টি কাঁচালঙ্কা
৭-৮ কোয়া রসুন
১ টেবিল চামচ গোটা গোলমরিচ
১ টেবিল চামচ কালোজিরেবাটা
আধ কাপ ফেটানো টক দই
স্বাদমতো নুন, চিনি
পরিমাণ মতো সর্ষের তেল
প্রণালী: প্রথমে মাছগুলিকে ধুয়ে নিন। এরপর মাছের মধ্যে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো আর লেবুর রস দিয়ে ভাল করে মেখে রেখে দিন। এবার একটি মিক্সিতে কাঁচালঙ্কা, রসুন, কালোজিরে আর গোটা গোলমরিচ বেটে নিন। তারপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলি ভেজে তুলে রাখুন। এবার তেলের মধ্যে গোলমরিচ ফোড়ন দিয়ে বেটে রাখা মিশ্রণ দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ফেটিয়ে রাখা টক দই মিশিয়ে নিন। তারপর স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভাজা মাছগুলি ছেড়ে দিন ঝোলে। ঝোল ফুটে উঠলে উপর থেকে গোলমরিচগুঁড়ো দিয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।

















