বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে বাড়িতে যেহেতু সকলেই থাকে। সেদিন ভালো মন্দ খাবার রান্না করা হয়। ভালো মন্দ বললেই সবার আগে মাথায় আসে, মাংসের কথা। কিন্তু মাংসের যে সব সময় এক রকমের করতে হবে তার কোন মানে নেই। স্বাদ বদল করতে চাইলে, বানিয়ে ফেলতে পারেন আজকের এই রেসিপিটি। যা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। দেখে নিন কিভাবে বানাবেন রেস্তোরাঁর মতন নল্লি নিহারির। প্রণালী রইল (Recipe)
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নল্লি নিহারির (Recipe)
সপ্তাহ শেষে বাড়িতে যখন সকলে থাকে তখন বাড়িতে ভালো-মন্দ খাবার রান্না করা হয়। এবার আপনিও যদি নতুনত্ব কোন কিছু খাবার রান্না করতে চান তাহলে, সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু নল্লি নিহারির। কিভাবে বানাবেন এই রেসিপিটি তার প্রণালী দেখে নিন (Recipe)।

আরও পড়ুন: রেলের বড় সিদ্ধান্ত! বিনা খরচে আজীবন ট্রেন যাত্রার সুযোগ, কারা পাবেন?
উপকরণ:
মাটন নল্লি – ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি – ২টি
আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ
দই – -১/২ কাপ
লাল লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ
হলুদ – ১/২ চা চামচ
ধনে গুঁড়ো – ১ চা চামচ
জিরে গুঁড়ো – ১ চা চামচ
গরম মশলা – ১ চা চামচ
গোটা গরম মশলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ)
তেল বা ঘি – ৪ টেবিল চামচ
নুন – স্বাদমতো
গমের আটা – ১ টেবিল চামচ (ঝোল ঘন করতে)
প্রণালী: প্রথমে মাটন ভালো করে ধুয়ে নিন। সামান্য নুন ও দই দিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে তেল বা ঘি গরম করে গোটা গরম মশলা দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। তারপর আদা-রসুন ভালোকরে কষিয়ে নিন। এবার ম্যারিনেট করা মাটন দিয়ে ভালো ভাবে নেড়ে কষান। লাল লঙ্কা, হলুদ, ধনে ও জিরে গুঁড়ো দিয়ে কষাতে থাকুন। এরপর পরিমাণমতো গরম জল দিয়ে ঢেকে দিন। তারপর গমের আটা সামান্য জলে গুলে দিয়ে ঝোলে মিশিয়ে দিন। শেষে গরম মশলা ছড়িয়ে ৫ মিনিট ঢেকে রাখুন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।

















