বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন কি রান্না করবেন তা নিয়ে চিন্তা থাকে মা কাকিমা দের। সারাক্ষণ রান্নাঘরে থাকতেও ভালো লাগে না তাদের। এবার স্বাদ বদল করতে চাইলে আপনি বানাতেই পারেন সজনে ফুলের ভর্তা। যদিও ভর্তা ওপার বাংলার খাবার, কিন্তু এপার বাংলাতেও এর জনপ্রিয়তা প্রচুর রয়েছে। দেখে নিন কিভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে তৈরি করুন সজনে ফুলের ভর্তা (Recipe)
সজনে ফুল এমনি শরীরের পক্ষে ভালো। তাছাড়া এই সময় চিকিৎসকরা সজনে ডাটা খেতেও বলেন। তবে সজনে ডাটা দিয়ে এক ধরনের তরকারি অথবা ডালের মধ্যে সজনে ডাটা দিয়ে খেয়ে আপনার মুখে যদি চর পড়ে, তাহলে বানিয়ে ফেলতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে সজনে ফুলের ভর্তা। দেখে নিন এর প্রণালী (Recipe)।

আরও পড়ুন: মোমো কারখানায় আগুন, আনন্দপুরে জতুগৃহে আটকা ৩ নিরাপত্তাকর্মী, ঘটনাস্থলে দমকলের ১২ টি ইঞ্জিন
উপকরণ:
২ কাপ সজনে ফুল
আধ কাপ নারকেল কোরা
২ টেবিল চামচ পোস্তবাটা
১ টেবিল চামচ সর্ষেবাটা
আধ চা চামচ হলুদগুঁড়ো
আধ চা চামচ কালোজিরে
স্বাদ অনুযায়ী নুন
সামান্য চিনি
২টি কাঁচালঙ্কা
৪ টেবিল চামচ সর্ষের তেল
প্রণালী: প্রথমে সজনে ফুল ভাল করে বেছে, জলে ধুয়ে নিন। এরপর ঈষদুষ্ণ জলে সামান্য নুন দিয়ে কিছু ক্ষণের জন্য ভিজিয়ে রাখুন। তারপর জল থেকে ফুলগুলো তুলে একটি ঝুড়ির মধ্যে রেখে দিন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিন। এরপর কালোজিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন। তারপর জল ঝরানো ফুলগুলি দিয়ে দিন কড়াইয়ে। ভাল করে নাড়াচাড়া করতে থাকুন। তারপর পরিমাণ মতন হলুদ এবং নুন দিয়ে দিন এই সময়ে। নুন দেওয়া মাত্রই সজনে ফুল থেকে জল বেরোতে শুরু করবে। এবার মিনিট দুয়েকের জন্য কড়াই ঢাকা দিয়ে রাখুন। ফুলের জলেই ফুল সেদ্ধ হবে। তবে মাঝেমধ্যে ঢাকা খুলে দেখে নিতে হবে ফুলগুলো একেবারে গলে যেন না যায়। এরপর ঢাকা খুলে কুরিয়ে রাখা নারকেলটা কড়াইয়ে দিয়ে দিন। ফুলের সঙ্গে নারকেল কোরা মিশে গেলে তার মধ্যে পোস্ত এবং সর্ষেবাটা দিয়ে দিন।এবার ভাল করে নাড়াচাড়া করে দিয়ে দিন সামান্য একটু চিনি। উপর থেকে কয়েকটি কাঁচালঙ্কা চিরে ছড়িয়ে দিন। তারপর নামানোর আগে সামান্য সরষের তেল দিয়ে দিন। এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।

















