বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে যেদিন নিরামিষ হয়। সেদিন কি রান্না করবেন তা নিয়ে চিন্তায় থাকেন বাড়ির মা, ঠাকুমারা। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন দুটি রেসিপি। যা সহজেই বানিয়ে ফেলতে পারবেন। পাশাপাশি নিরামিষের দিন সকালে আনন্দের সঙ্গে এই খাবারগুলো খাবেন। দেখে নিন এই দুটি রেসিপির প্রণালী (Recipe)
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদ এই নিরামিষ দুটি রেসিপি (Recipe)
প্রথমত বাড়িতে যদি আপনার সয়াবিন থেকে থাকে তাহলে কোন চিন্তাই নেই। কারণ এই সয়াবিন দিয়ে আপনি বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু বেশ নিরামিষ পদ। একদিকে বানাতে যেমন অল্প সময় লাগে। তেমন শরীরের পক্ষেও এটি বেশ স্বাস্থকর। দেখে নিন কিভাবে বাড়িতে ভিন্ন স্বাদের সোয়াবিন বানাবেন।

আরও পড়ুন: আবারও মূল্যবৃদ্ধির চাপ! ২০০ টাকা বাড়ল গ্যাসের দাম
প্রণালী: প্রথমে সয়াবিন গুলোকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখুন। এরপর সেগুলোকে ভালোভাবে জল থেকে চেপে তুলে নিন। তারপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে কষানো হয়ে গেলে, তার মধ্যে দিয়ে দিন কাজু বাদাম বাটা। তারপর কষানো মশলার থেকে তেল ছেড়ে এলে সিদ্ধ করে রাখার সোয়াবিন গুলো দিয়ে দিন। তারপর ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন জল দিন। এরপর ফুটে উঠলে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।
দ্বিতীয় টি হল, গাছ পাঠা। অর্থাৎ এঁচোড়ের কথা বলা হচ্ছে এখানে। এঁচোড় খেত মানুষ ভালোবাসেন। তবে এঁচোড় কাটতে গেলে বেশ সময় লাগে। তাই অনেকেই আজকাল এঁচোড় খেতে চান না। কিন্তু আজকাল বাজারে কাঁটা এঁচোড় কিনতে পাওয়া যায়। কিনে নিয়ে আসুন এঁচোড়। তারপর বানিয়ে ফেলুন এই সুস্বাদু রান্না টি।
প্রণালী: প্রথমে এঁচোড় গুলোকে ভালোভাবে কেটে সিদ্ধ করে নিন। তারপর সেগুলোকে জল থেকে ভালোভাবে তুলে রাখুন। এরপর একটি কড়াইতে তেল গরম করে, তাতে আদা বাটা দিয়ে প্রথমে এঁচোড়গুলোকে দিয়ে দিন। এঁচোড়গুলো ভাজা হয়ে গেলে, তার মধ্যে টমেটো পিউরি দিয়ে দিন। এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে। দিয়ে দিন পরিমাণ মতন সমস্ত গুঁড়ো মশলা। এরপর মশলা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিন পরিমাণ মতন জল। তবে অতিরিক্ত জল দেবেন না। কারণ এটি মাখো মাখো হবে। এরপর এঁচোড় গুলো সিদ্ধ হয়ে গেলে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












