বাংলা হান্ট ডেস্ক: মুরগির মাংস খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। তবে বাড়িতে শুধুমাত্র মুরগির মাংস নিয়ে আসলে যে আলু দিয়ে পাতলা ঝোল বানাতে হবে তার কোন মানে নেই। আপনি চাইলে কর্ণাটকের ধাঁচে এই পদটি আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন আজকের রেসিপি (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মাংসের এই রেসিপিটি (Recipe)
মুরগির ঘি রোস্ট। কর্ণাটকের ধাঁচে এই সুস্বাদু পদ রেঁধে এই শীতে অতিথি আপ্যায়ন করতে পারেন। ঘিয়ের সুবাস থেকে বিশেষ লঙ্কার ঝাঁজ রসাস্বাদনকে বাড়িয়ে তুলবে অনেকখানি। রইল রান্নাটির সহজ রেসিপি দেখে নিন (Recipe)।

আরও পড়ুন: লাইনে দাঁড়ানোর ঝক্কি শেষ! সহজেই আপডেট করুন আধারের ঠিকানা—জানুন প্রক্রিয়া
উপকরণ:
৫০০ গ্রাম মুরগির মাংস (হাড়ের টুকরো)
৮-১০টি ব্যাড়গি শুকনো লঙ্কা (কর্নাটকের এক প্রকার শুকনো লঙ্কা)
২ টেবিল চামচ গোটা ধনে
১ চা চামচ গোটা জিরে
১ চা চামচ গোলমরিচ
আধ চা চামচ মেথি দানা
আধ কাপ টক দই
৪ টেবিল চামচ ঘি
১ টেবিল চামচ গুড়
স্বাদমতো নুন
কারি পাতা
প্রণালী: প্রথমে কর্নাটকের ব্যাড়গি শুকনো লঙ্কা ১৫ মিনিট মতো হালকা গরম জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর ধনে, জিরে, গোলমরিচ এবং মেথির সঙ্গে এই লঙ্কাগুলিও মিক্সার গ্রাইন্ডারে বেটে নিন। এরপর দই এবং নুন দিয়ে মাংস ম্যারিনেট করে ফেলুন। এবার কড়াই বা প্যানে ঘি গরম করুন। মিক্সিতে বাটা মশলা কড়াইয়ে ঢেলে দিন। হালকা সোনালি রং ধরবে, সুন্দর গন্ধ বেরোবে, তার পর ম্যারিনেট করা মাংস মিশিয়ে দিতে হবে। আগুনের আঁচ বাড়ানোর প্রয়োজন নেই, তবে মাঝে মধ্যেই নাড়াচাড়া করতে হবে। মাংস নরম হয়ে এলে গুড় মিশিয়ে নিন। এরপর নুনের প্রয়োজন থাকলে মিশিয়ে দিন। আগুন নেভানোর আগে উপর দিয়ে আর একটু ঘি ছ়ড়িয়ে দিন। এরপর শেষে কারিপাতা মিশিয়ে দিয়ে আগুন নিভিয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।
















