গরমের দুপুরে করবে পেট ঠাণ্ডা, তিলবাটা দিয়ে এভাবে রাঁধুন লাউ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : গরমকাল তো চলেই এল। এইসময় বাজারে লাউয়ের চাহিদা উঠবে তুঙ্গে। জলের পরিমাণ বেশি থাকায় গরম কালে লাউয়ের (Recipe) জনপ্রিয়তা থাকে সব হেঁশেলেই। লাউ দিয়ে ডাল, নিরামিষ বা আমিষ চিংড়ি, রেসিপি কম নেই।

লাউয়ের পদও (Recipe) সবাই খাবে চেটেপুটে

নিরামিষের দিনে লাউ দিয়ে ভিন্ন কিছু ট্রাই করে দেখতে চাইলে চেখে দেখতে পারেন লাউয়ের তিলমোহিনী। সাদা তিল দিয়ে তৈরি এই পদটি নিরামিষের দিনের জন্য একেবারে আদর্শ। কী কী লাগবে এই পদের জন্য, দেখে নিন রেসিপি-

Recipe of lau Tilmohini

লাউ তিলমোহিনীর উপকরণ:

লাউ

সাদা তিল

বড়ি

জিরে

শুকনো লঙ্কা

আদাবাটা

তেজপাতা

হলুদ গুঁড়ো

কাঁচালঙ্কা

আরও পড়ুন : রাত পোহালেই ‘হাওয়া বদল’, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার জন্য জারি হলুদ সতর্কতা

লাউ তিলমোহিনীর প্রণালী: প্রথমে লাউ ফালি ফালি করে কেটে ধুয়ে নিতে হবে। অন্যদিকে বড়ি ভেজে সামান্য ভেঙে রাখতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোরন দিতে হবে শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা। একটু আদাবাটা (Recipe) দিয়ে কষিয়ে দিতে হবে লাউ। নুন হলুদ কাঁচালঙ্কা দিয়ে নাড়াচাড়া করতে হবে।

আরও পড়ুন : হাত দিয়ে ‘নোংরা’ ইশারা, মঞ্চ থেকেই পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে সরব শিলাজিৎ

অন্যদিকে সাদা তিল শুকনো খোলায় সামান্য নেড়ে কাঁচালঙ্কা এবং জল দিয়ে বেটে নিতে হবে। লাউ সেদ্ধ হলে চিনি দিতে হবে। এরপর তিল বাটা মিশিয়ে আরও মিনিট পাঁচেক রান্না করতে হবে। এরপর ভাজা বড়ি ছড়িয়ে মিনিট খানেক রান্না করলেই তৈরি লাউয়ের তিলমোহিনী।