বাংলাহান্ট ডেস্ক : গরমের শুরুতেই আকাশের মুখ ভার। কয়েকদিন ধরেই আকাশে ঘন কালো মেঘ, সঙ্গে দমকা হাওয়া। কোথাও কোথাও নামছে ঝেঁপে বৃষ্টি। আবহাওয়া দফতর (South Bengal Weather) ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়েছে, রবিবার থেকে পরপর তিন দিন ধরে ঝড় বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী দু তিন দিন ধরে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
রবিবার থেকে তিনদিন ঝড় বৃষ্টির (South Bengal Weather) পূর্বাভাস
আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বাড়তে চলেছে তাপমাত্রা। আকাশ আংশিক মেঘলা থাকবে বিভিন্ন জেলায়। তবে বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কত থাকবে তাপমাত্রা: হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা বাড়বে। রিপোর্ট অনুযায়ী, আগামীকাল রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তবে বাঁকুড়া, পুরুলিয়ার মতো পশ্চিমী জেলাগুলিতে এখন থেকেই গরমের (South Bengal Weather) দাপট দেখা যাবে বলে খবর।
আরও পড়ুন : সর্ষে-পোস্ত লাগবে না, এই সামান্য উপকরণেই অপূর্ব স্বাদ হবে লাউশাকে, দেখে নিন রেসিপি
উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির পূর্বাভাস: অন্যদিকে উত্তরবঙ্গের ৫ জেলায় রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি চলবে। সঙ্গে থাকবে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। দিঘা সহ উপকূলবর্তী অঞ্চলগুলির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ।
আরও পড়ুন : ব্রেক জার্নির দিন শেষ, এক ট্রেনেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণ ভারত, নয়া উপহার রেলের
হাওয়া অফিসের রিপোর্টে বলা হয়েছে, ১৫ থেকে ১৭ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্তের সঙ্গে সঙ্গে জলীয়বাষ্প পূর্ণ বাতাস প্রবেশ করায় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।












