বাংলাহান্ট ডেস্ক : যাত্রী সুবিধার্থে নতুন নতুন রুটে ট্রেনের ব্যবস্থা করে থাকে ভারতীয় রেল (Indian Railways)। দেশের উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন অঞ্চলকে যুক্ত করেছে রেল। এবার উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য এল এক বড় সুখবর। এক ট্রেনেই এবার সোজা পৌঁছে যাওয়া যাবে দক্ষিণ ভারত। ঘুরপথে আর যাওয়ার প্রয়োজন পড়বে না। নতুন ট্রেনে জলপাইগুড়ি থেকে সোজা পৌঁছানো যাবে দক্ষিণ ভারত।
উত্তরবঙ্গের জন্য নতুন পরিষেবা রেলের (Indian Railways)
চিকিৎসার জন্য অনেকেই দক্ষিণ ভারতে যান। কিন্তু এতদিন এই সফর ছিল বেশ জটিল। ঘুরপথে যেতে হত গন্তব্যস্থলে। কিন্তু নতুন ট্রেনের দৌলতে এই সফর এখন আরও সহজ হয়ে গেল। কীভাবে? জানা গিয়েছে, কোকরাঝাড়-চারলাপল্লী ট্রেনটি এখন স্টপেজ দেওয়া হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশনে।

কোন স্টেশনে থামবে: রেল সূত্রে খবর, আজ থেকে চালু হয়েছে এই নতুন ট্রেন (Indian Railways) পরিষেবা যা অসমের কোকরাঝাড় থেকে হায়দ্রাবাদের চারলাপল্লীর পর্যন্ত চলবে। জলপাইগুড়ি রোড ছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, নিউ জলপাইগুড়ি স্টেশনেও থামবে ট্রেনটি। এর ফলে এই অঞ্চলগুলির বাসিন্দাদের জন্য দক্ষিণ ভারতের সফর অনেকটাই সহজ হয়ে উঠবে।
আরও পড়ুন : রবিবার ১২ ঘন্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু, যানজট এড়াতে কোন রুট ধরবেন?
দক্ষিণ ভারত যাওয়া আরও সহজ: এই নতুন ট্রেন পরিষেবা চালু হলে খুব সহজেই হায়দ্রাবাদের বিখ্যাত এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোলজিতে পৌঁছানো যাবে। এই ইনস্টিটিউটের দূরত্ব চারলাপল্লী থেকে মাত্র ২২ কিমি।
আরও পড়ুন : সর্ষে-পোস্ত লাগবে না, এই সামান্য উপকরণেই অপূর্ব স্বাদ হবে লাউশাকে, দেখে নিন রেসিপি
চিকিৎসা ক্ষেত্রে যাত্রীদের বড় সুবিধা এনে দিতে চলেছে এই ট্রেন পরিষেবা। উত্তরবঙ্গের যাত্রীরাও এই নয়া উদ্যোগে খুশি। দক্ষিণ ভারতে যাওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক তৈরি করেছে এই ট্রেন পরিষেবা।













