বাংলাহান্ট ডেস্ক : সপ্তাহান্তে আবারও বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। রবিবার ফের ১২ ঘন্টার জন্য এই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সংস্কারের কাজ চলার জন্য রবিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই সেতুতে যান চলাচল বন্ধ রাখা হবে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার।
ফের বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)
জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজ চলবে। বিয়ারিং, কেবল সহ বিভিন্ন অংশ মেরামত করা হবে বলে খবর। তার জেরেই রবিবার ১২ ঘন্টা বন্ধ করে রাখা হবে সেতু। বিকল্প কোন রাস্তা ধরে চলাচল করবে গাড়ি, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকায়।

বিকল্প রাস্তা কোনগুলি: নির্দেশিকা অনুযায়ী, জিরাট আইল্যান্ড থেকে এজেসি বোস রোড দিয়ে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরবে ওই গাড়িগুলি। আবার হেস্টিংস ক্রসিং দিয়ে ডানদিকে ঘুরে কেপি রোডের দিকেও যেতে পারবে গাড়িগুলি।
আরও পড়ুন : এক মাসের মধ্যে ফের বদল, জি বাংলার নতুন সিরিয়ালকে টক্কর দেবে জলসার মেগা
বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের: অন্যদিকে জেএন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড হয়ে যে গাড়িগুলি আসবে সেগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড দিয়ে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং দিয়ে বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন : যুদ্ধের বাজারে ফের পড়ল সোনার দাম, এক ধাক্কায় সস্তা হল রূপোও, কলকাতায় আজ দর কত?
কেপি রোড থেকে আসা সব গাড়ি ওয়াই পয়েন্ট দিয়ে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। তারপর সেখান থেকে রেড রোড ধরে যাওয়া যাবে হাওড়া ব্রিজে।












