যুদ্ধের বাজারে ফের পড়ল সোনার দাম, এক ধাক্কায় সস্তা হল রূপোও, কলকাতায় আজ দর কত?

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : যুদ্ধ পরিস্থিতির প্রভাব গৃহস্থের হেঁশেলের পাশাপাশি পড়তে শুরু করেছে সোনা রূপোর দামেও। যুদ্ধের বাজারে সোনার দাম (Gold Price) ক্রমশ নিম্নমুখী। মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে অপরিশোধিত তেলের দাম কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। যার জেরে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। আর এই সবকিছুর প্রভাব পড়েছে সোনার দামে।

সোনার দামে (Gold Price) আবারও পতন

১৪ মার্চ দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৫৯,৮১০ এ এসে ঠেকেছে। মুম্বইয়ে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম এদিন রয়েছে ১,৫৯,৬৬০ টাকা। দিল্লিতে ২২ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম এদিন রয়েছে ১,৪৬,৫০০ টাকা।

Gold price dropped in Kolkata today

কলকাতায় আজ দাম কত: অন্যান্য শহরেও সোনার দাম ক্রমশ নিম্নমুখী। মুম্বই, চেন্নাই এবং কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম আজ প্রতি ১০ গ্রামে রয়েছে ১,৪৬,৩৫০ টাকা। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার দাম এদিন রয়েছে প্রতি ১০ গ্রামে ১,৫৯,৬৬০ টাকা।

আরও পড়ুন : রান্নার গ্যাসের সঙ্কট, হেঁশেল চালাতে একদিনেই বিকোলো ৬০০ লিটার কেরোসিন

কমেছে রূপোর দাম: পুনে এবং বেঙ্গালুরুতে ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price) প্রতি ১০ গ্রামে রয়েছে ১,৫৯,৬৬০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে রয়েছে ১,৪৬,৩৫০ টাকা। তবে শুধু সোনা নয়, রূপোর দামও কমছে পাল্লা দিয়ে।

আরও পড়ুন : এক মাসের মধ্যে ফের বদল, জি বাংলার নতুন সিরিয়ালকে টক্কর দেবে জলসার মেগা

১৪ মার্চ প্রতি কেজি রূপোর দাম রয়েছে ২,৭৫,০০০ টাকা। কলকাতায় প্রতি কেজিতে ৫০০০ টাকা সস্তা হয়েছে রূপো। বিশ্ববাজারে লাগাতার অস্থিরতার কারণেই সোনা রূপোর দামে এই বদল বলে মনে করছে বিশেষজ্ঞরা।