বাংলাহান্ট ডেস্ক : এলপিজি গ্যাসের (LPG Crisis) সঙ্কট দেখা দেওয়ায় বিভিন্ন ক্ষেত্রে তার প্রভাব পড়তে শুরু করেছে। রান্নার গ্যাসের দাম বেড়েছে ইতিমধ্যেই। গেরস্তের হেঁশেল থেকে বিভিন্ন হোটেল রেস্তোরাঁতেও এর প্রভাব পড়তে শুরু করে দিয়েছে। এদিকে এলপিজির বিকল্প হিসেবে কেরোসিনের বিক্রি বেড়েছে চড়চড়িয়ে। বিভিন্ন কেরোসিনের দোকান গুলিতে পড়তে শুরু করেছে লম্বা লাইন। একটি দোকানে নাকি একদিনেই ৬০০ লিটার কেরোসিন বিক্রি হয়ে গিয়েছে বলে খবর।
গ্যাসের (LPG Crisis) আকালে বাড়ল কেরোসিনের চাহিদা
গ্যাসের সঙ্কট দেখা দিতেই অনেকে ঝুঁকতে শুরু করেছেন কেরোসিন তেলের দিকে। এক দোকানদার জানান, এমনি দিনে সাধারণত ১০-১২ জন রেশন কার্ডধারী ক্রেতা আসেন তেল নিতে। সাধারণত দিনে ৫০-৬০ লিটার কেরোসিন বিক্রি হয় দোকানে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা দিনে ৬০০ লিটার পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে।

কত লিটার বিক্রি: জানা গিয়েছে, এখন দোকানে এতই ভিড় হচ্ছে যে কম সময়ের মধ্যেই মজুত তেল শেষ হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এক দিনেই ৬০০ লিটার তেল বিক্রি হয়েছে। আরও অন্তত দু ব্যারেল তেল (LPG Crisis) বিক্রি করা যেত। কিন্তু মজুত তেল শেষ হয়ে যাওয়াতে অনেক ক্রেতাকেই খালি হাতে ফিরতে হয়েছে।
আরও পড়ুন : রাত পোহালেই শহরে মোদী, কোন কোন রাস্তায় হবে যান নিয়ন্ত্রণ? বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ
আরও মিলবে কেরোসিন: দোকানদাররা আরও জানান, এই মুহূর্তে অতিরিক্ত তেলের ব্যবস্থা করা সম্ভব নয়। কারণ রাজ্য সরকারের নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত কেরোসিন পাওয়া সম্ভব নয়। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিটি দোকানের জন্য সাধারণত দুই থেকে তিনটি ব্যারেল বরাদ্দ থাকে।
আরও পড়ুন : ঐতিহ্যবাহী বারুণী মেলায় যাবেন? পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা রেলের
প্রসঙ্গত, ২০২২ সাল থেকেই রেশনে কেরোসিন পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। মূলত পরিবেশ দূষণের জেরেই কেরোসিন দেওয়া বন্ধ করা হয়েছিল কেন্দ্রের তরফে। কিন্তু বর্তমানে এলপিজি সঙ্কট আবার ফিরিয়ে আনল কেরোসিন। জানা যাচ্ছে, কেরোসিন ফিরিয়ে আনার আর্জি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীকে চিঠি লেখেন রেশন ডিলারদের সংগঠন। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেশনে আবার পাওয়া যাবে কেরোসিন।













