বাংলাহান্ট ডেস্ক : গরমের তীব্রতা তো এখন থেকেই বেশ টের পাওয়া যাচ্ছে। শীতে কবজি ডুবিয়ে খাওয়ার পর এখন পেটকে একটু বিশ্রাম দেওয়ার পালা। কম মশলা দিয়ে তরকারি (Recipe), শাকসবজি গরমে বেশি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। বিভিন্ন শাকের মধ্যে সর্ষে পোস্ত দিয়ে লাউশাক তো অনেকেরই প্রিয়। তবে পোস্তর যা দাম, উপরন্তু পেটের কথা চিন্তা করলে অন্য ভাবেও রান্না করা যায় লাউশাক।
সামান্য উপকরণে চটজলদি লাউশাকের রেসিপি (Recipe)
সর্ষে পোস্ত বাদ দিয়ে তিলবাটা দিয়েও দারুণ স্বাদ হয় লাউশাকে। বাড়িতেই থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই পদটি গরমের দুপুরের জন্য একেবারে পারফেক্ট। ঝটপট দেখে নিন রেসিপি-

তিলবাটা দিয়ে লাউশাকের উপকরণ:
লাউশাক
মাঝারি সাইজের আলু
টমেটো
শিম
সাদা তিল
কাঁচালঙ্কা
কালোজিরে
হলুদ গুঁড়ো
লঙ্কা গুঁড়ো
সর্ষের তেল
আরও পড়ুন : যুদ্ধের বাজারে ফের পড়ল সোনার দাম, এক ধাক্কায় সস্তা হল রূপোও, কলকাতায় আজ দর কত?
তিলবাটা দিয়ে লাউশাকের প্রণালী: প্রথমেই কাঁচালঙ্কা আর জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে তিল। এরপর লাউশাক ভালো করে কুচিয়ে নিতে হবে। কেটে নিতে হবে আলু, টমেটো আর শিমও (Recipe)। এবার কড়াইতে তেল গরম করে কালোজিরে ফোরন দিয়ে প্রথমে আলু ভেজে নিতে হবে। এরপর ওই তেলেই দিতে হবে শিম আর টমেটো।
আরও পড়ুন : রবিবার ১২ ঘন্টার জন্য বন্ধ বিদ্যাসাগর সেতু, যানজট এড়াতে কোন রুট ধরবেন?
এরপর গুঁড়ো মশলাগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে লাউশাক। এরপর একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করতে হবে। মিনিট পাঁচেক পর তিলবাটা মিশিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। শাকের জল শুকিয়ে এলে আঁচ বন্ধ করে নামিয়ে নিলেই রেডি।












