রোজকার রান্নায় অচেনা টুইস্ট, এভাবে রাঁধুন কাতলা মাছ, স্বাদ হবে একেবারে পাইস হোটেলের মতো

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা শহরে পাইস হোটেলের অভাব নেই। এমন অনেক হোটেল এই শহরেই রয়েছে যেগুলি দীর্ঘদিনের পুরনো। এই সমস্ত বাঙালি সবরকম পদই পাওয়া যায়। কম মশলা দিয়ে ঘরোয়া রান্নার (Recipe) জন্য পাইস হোটেলগুলি জনপ্রিয়। বিশেষ করে এখানকার মাছের পদগুলি অনেকেরই খুব পছন্দের।

পাইস হোটেলের মতো মাছের ঝোলের রেসিপি (Recipe)

কম মশলা দিয়ে ঘরোয়া হালকা রান্নাই হয় পাইস হোটেলে। কিন্তু স্বাদ লেগে থাকে মুখে। বাড়িতেও অবশ্য এমন মাছের পদ রাঁধা সম্ভব। কম তেল মশলা দিয়ে কীভাবে পাইস হোটেলের মতো কাতলা মাছের ঝোল রাঁধবেন বাড়িতে, দেখে নিন রেসিপি-

Recipe of pice hotel style fish

পাইস হোটেলের মতো মাছের ঝোলের উপকরণ:

কাতলা মাছ

পেঁয়াজ কুচি

আদা রসুন বাটা

চেরা কাঁচালঙ্কা

হলুদ গুঁড়ো

জিরে গুঁড়ো

লাল লঙ্কার গুঁড়ো

গরম মশলা গুঁড়ো

সর্ষের তেল

ধনেপাতা কুচি

আরও পড়ুন : এই নিয়ম না মানলেই বন্ধ চাল-গম! রেশন নিয়ে বড় আপডেট কেন্দ্রের

পাইস হোটেলের মতো কাতলা মাছের প্রণালী: প্রথমে মাছগুলি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। এরপর সর্ষের তেলে ভেজে নিতে হবে। এবার ওই তেলেই তেজপাতা এবং গোটা গরম মশলা ফোরন দিয়ে পেঁয়াজ কুচি (Recipe) দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে দিতে হবে সব বাটা মশলা।

আরও পড়ুন : থোড় বড়ি খাড়া আর নয়, গোবিন্দভোগ চাল দিয়ে রাঁধুন এভাবে, সুবাসেই শেষ হবে এক থালা ভাত

কিছুটা নাড়াচাড়া করার পর দিতে হবে গুঁড়ো মশলা। ভালো করে কষিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিয়ে দিতে হবে জল। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলি দিয়ে দিতে হবে। এরপর উপর থেকে ধনেপাতা কুচি এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ভাতের সঙ্গে।