বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। তার উপর ইলিশ বা চিংড়ি মাছ হলে তো কোন কথাই নেই। কারণ, এই দুটো মাছ খেতে সকলেই ভালোবাসেন। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটি রেসিপি যা আপনি এতোদিন চিতল মাছ দিয়ে করতেন। কিন্তু আজ শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কীভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)
একঘেয়ে রেসিপি বাদ দিন, চিংড়ি দিয়ে বানান মজাদার মুইঠা (Recipe)
চিংড়ির মালাইকারি কিংবা ঝাল তো প্রায়ই খান। কখনো কি চিংড়ি মাছের মুইঠা খেয়েছেন। মুইঠা প্রধানত চিতল মাছ দিয়ে তৈরি করুন। এই রেসিপিটি তৈরি করা খুব সহজ। দেখে নিন আজকের রেসিপি (Recipe)।

আরও পড়ুন: শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান? সপ্তাহান্তে ঘুরে আসুন জামশেদপুরের এই জায়গা থেকে
উপকরণ:
চিংড়ি মাছ: ৫০০ গ্রাম
আলু সেদ্ধ: ১৫০ গ্রাম
ধনেপাতা কুচি: ২ চামচ
রসুন বাটা: ১ চামচ
লঙ্কা গুঁড়ো: আধ চামচ
হলুদ গুঁড়ো: আধ চামচ
লেবুর রস: ১ চামচ
কাঁচালঙ্কা বাটা: ১ চামচ
নুন: স্বাদমতো
গ্রেভির জন্য
পেঁয়াজ কুচি: ১ কাপ
রসুন: ৬-৭ কোয়া
আদা টুকরো: আধ ইঞ্চি
কাজু: ৮-১০টি
টম্যাটো: ১টি
গোটা গরমমশলা: পরিমাণমতো
তেজপাতা: ১টি
লঙ্কা গুঁড়ো: ১ চামচ
হলুদ গুঁড়ো: আধ চামচ
ধনে গুঁড়ো: ১ চামচ
নারকেলের দুধ: ১ কাপ
নুন ও চিনি: স্বাদমতো
সর্ষের তেল: ৫ চামচ
প্রণালী: প্রথমে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিন। এরপর মাছগুলি বেটে নিন। এবার একটি পাত্রে মাছের মিশ্রণের সঙ্গে একে একে আলু সেদ্ধ, ধনেপাতা কুচি, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস, কাঁচালঙ্কা বাটা ও নুন মিশিয়ে নিন। তারপর একটি প্যানে সামান্য তেল নিয়ে তাতে একে একে পেঁয়াজ কুচি, রসুন, আদা টুকরো, কাজু ও টম্যাটো দিয়ে ভাল করে ভেজে নিন। এ বার কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা ও গোটা গরমমশলা ফোড়ন দিয়ে বাটা মশলা দিয়ে দিন। একটু নাড়াচাড়া করে সব রকম গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে নারকেলের দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর বেটে রাখা চিংড়ি মাছের মিশ্রণ বড়ার মতো গড়ে নিয়ে ঝোলে ছেড়ে দিন। কিছুক্ষণ ফুটিয়ে।ষ ভাতের সঙ্গে পরিবেশন করুন চিংড়ি মাছের মুইঠা (Recipe)।












