শহরের কোলাহল ছেড়ে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান? সপ্তাহান্তে ঘুরে আসুন জামশেদপুরের এই জায়গা থেকে

Published on:

Published on:

Travel come and visit this beautiful city on a short weekend trip to the hills
Follow

বাংলা হান্ট ডেস্ক: ব্যস্ততার জীবন ছেড়ে দুদিনের জন্য যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে কোথাও ঘুরতে (Travel)যেতে চান, তাহলে আজকে প্রতিবেদনটা আপনার জন্য। কারণ সামনাসামনি কোথায় ঘুরতে যাবেন তা নিয়ে বহু মানুষ এই চিন্তিত থাকেন। তবে আজকে আপনাদের সঙ্গে এমন একটা জায়গার কথা শেয়ার করব যে তুই কলকাতা থেকে বেশি দূরে নয়। বরং পড়শি রাজ্যে রয়েছে এমন একটি জায়গা, যেখানে গেলে আপনি সবুজের ঘেরা পাহাড় ও পরিষ্কার রাস্তা এবং প্রাকৃতিক পরিবেশের এক মেলবন্ধন খুঁজে পাবেন। দুদিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন ঝাড়খণ্ডের সুন্দর শহর জামশেদপুর থেকে।

সপ্তাহান্তের ছোট্ট ট্রিপে পাহাড়ের ডাক ঘুরে আসুন এই সুন্দর শহরে (Travel)

জামশেদপুর ভারতের অন্যতম পরিকল্পিত শহর। এই শহর গড়ে উঠেছে বিখ্যাত শিল্পগোষ্ঠীর হাত ধরে। পাশাপাশি এখানে আসলে আপনি একদিকে যেমন দেখতে পাবেন পরিচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশ। অপরদিকে রয়েছে অসংখ্য পার্ক। যা এই শহরটিকে আলাদা করে তুলেছে। এছাড়াও, আপনি যদি চান দুদিনের ছুটিতে কোথাও ঘুরতে যেতে তাহলে এই জায়গাটা একেবারেই উপযুক্ত (Travel)।

Travel come and visit this beautiful city on a short weekend trip to the hills

আরও পড়ুন: মধ্যবিত্তের মাথায় হাত! ফের বাড়ল হলুদ ধাতুর দর, জানুন আজকের লেটেস্ট রেট

এখানে আসলে টেলকো এলাকার পাহাড়চূড়ায় অবস্থিত ভুবনেশ্বরী মন্দির থেকে পুরো শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়। এছাড়াও শহর থেকে গাড়ি বা অটোয় সহজেই পৌঁছানো যায় এখানে। পাশাপাশি এখানে ঘুরতে আসলে ঘুরে আসুন হাডকো লেক।

হাডকো লেক শান্ত ও সবুজে ঘেরা একটি সুন্দর জায়গা, উইকেন্ডে ঘোরার জন্য আদর্শ। এখানে ছোট পাহাড় ও পার্ক রয়েছে। জামশেদপুর শহর থেকে অটো বা ট্যাক্সিতে সহজেই পৌঁছে যাওয়া যায়। তাছাড়া, জামশেদপুর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত চান্ডিল ড্যাম সুবর্ণরেখা নদীর ওপর তৈরি।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?

কলকাতা থেকে আপনি ট্রেনে বা গাড়িতে করে আস্তে পারেন। ট্রেনে করে আসলে সময় লাগবে ৫-৬ ঘন্টা। এছাড়া সড়কপথেও প্রায় ২৫০ কিলোমিটার দূরত্ব, গাড়িতে ৬–৭ ঘণ্টায় পাড়ি দেওয়া সম্ভব। বাস সার্ভিসও নিয়মিত পাওয়া যায়। এছাড়াও এখানে থাকার জন্য আপনি বেশ কিছু হোটেল পাবেন (Travel)।