বাংলা হান্ট ডেস্ক: বিয়ের মরশুমে আবার বাড়ল সোনার দাম (Gold Price)। এর ফলে মধ্যবিত্তের কপালে ফের পড়ল চিন্তার ভাঁজ। তবে, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে অবিরত সোনার দাম ওঠানামা করছে। যদিও মাঝখানে কিছুটা কমেছিল হলুদ ধাতুর দর। তবে ফের আরও একবার বাড়ল গহনার দাম। আপনি যদি এই মুহূর্ত গহনা কেন আর পরিকল্পনা করেন তাহলে দেখে নিন আজকের লেটেস্ট প্রাইস।
মার্চের দ্বিতীয় সপ্তাহে বাড়ল সোনার দাম জানুন আজকের লেটেস্ট রেট (Gold Price)
মধ্যবিত্তদের কাছে সোনা বরাবর সঞ্চয়ের জিনিস। এছাড়াও প্রতিটি অনুষ্ঠানে সোনার গহনা কেনার পরিকল্পনা করেন সাধারণ মানুষ জন। কিন্তু, বর্তমানে সোনার দাম ক্রমাগত ওঠানামা করায় যথারীতি নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষেরা। এই মুহূর্তে দেখে নিন বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত (Gold Price)।

আরও পড়ুন: সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড! গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে দাউদাউ আগুন, পুড়ে ছাই একের পর এক দোকান
২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১৫২৩০ টাকা (-১৮৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১৫২৩০০ টাকা (-১৮৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১৬০২৫ টাকা (-১৯৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১৬০২৫০ টাকা (-১৯৫০)। এছাড়া আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম ১৫৯৪৫ টাকা (-১৯৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম ১৫৯৪৫০ টাকা (-১৯৫০)।
সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ২৬৩৪৫ (-৪৪০) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ২৬৩৪৫০ (-৪৪০০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ২৬৩৩৫ টাকা (-৪৪০)। ১০০ কেজি রুপোর বাটের দাম ২৬৩৩৫০ টাকা (-৪৪০০)।
মধ্যপ্রাচ্য উত্তেজনার আবহের কারণে সোনার দামের ওঠা পড়া লেগেই রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিশেষজ্ঞদের মতে, চলতি বছর আরও বাড়তে পারে হলুদ ধাতুর দর। তাই এর আগে যার সোনা কিনেছেন তাদের চিন্তা না থাকলেও।












