ভাজাভুজি নয়, শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিরামিষ কড়াইশুঁটির কাবাব

Published on:

Published on:

Recipe vegetarian snacks make kadaishunti kababs today
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকালে বাজারে গেলে আপনি নানান ধরনের শাকসবজি দেখতে পাবেন। এছাড়াও শীতকালে বাজারে আরও একটি জিনিস পাওয়া যায় তা হল মটরশুঁটি। এবার এই মটরশুঁটি দিয়ে নানান ধরনের পদ রান্না করা হয়। এমন কি করে খাওয়ানো হয় মটরশুঁটির কচুরি। তবে আপনি যদি হেলদি কিছু খেতে চান তাহলে করে খেতে পারেন মটরশুঁটির কাবাব। দেখে নিন রেসিপি (Recipe)।

নিরামিষ স্ন্যাকসেও বাজিমাত! কড়াইশুঁটির কাবাব বানান আজই (Recipe)

শীতকালে মটরশুটে দিয়ে শুধুমাত্র যে কচুরি অথবা রান্নার মধ্যে দেওয়া হয় তা কিন্তু নয়। সপ্তাহ শেষে বাড়িতে সকলে থাকলে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু কাবাবটি। যা বানাতে খুব অল্প সময় লাগবে। দেখে নিন এর রেসিপি (Recipe)।

Recipe vegetarian snacks make kadaishunti kababs today

আরও পড়ুন: আনন্দপুর অগ্নিকাণ্ডে ভয়াবহ মোড়, ছাইয়ের স্তূপ থেকে উদ্ধার আরও দেহাংশ—মৃত বেড়ে ২৭

উপকরণ:

কড়াইশুঁটি (১ কাপ)

সেদ্ধ আলু (১টি)

পনির কুচি (১/৪ কাপ)

আদা-কাঁচা লঙ্কা বাটা

চাট মশলা

গরম মশলা গুঁড়ো

ধনেপাতা কুচি

বিস্কুটের গুঁড়ো (বাইন্ডিংয়ের জন্য)

সামান্য তেল

নুন

প্রণালী: প্রথমে কড়াইশুঁটি সামান্য ভাপিয়ে নিয়ে মিহি পেস্ট তৈরি করুন। এরপর একটি পাত্রে পেস্টের সাথে চটকানো সেদ্ধ আলু, পনির কুচি এবং মশলাগুলো ভালো করে মেশান। এবার মাখানো মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে কাবাবের বা টিক্কির মতো গোল আকার দিন। তবে মিশ্রণটি অতিরিক্ত নরম হলে সামান্য বিস্কুটের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে পারেন। এরপর তাওয়াতে প্যানে অল্প তেল গরম করুন। এবার মটরশুঁটির কাবাবগুলো দু’পিঠ সোনালি ও কড়কড়ে হওয়া পর্যন্ত কম আঁচে ভেজে তুলুন। এরপর গরম গরম চা এর সঙ্গে পরিবেশন করুন (Recipe)।