বাংলা হান্ট ডেস্ক: গরমকালে নানান রকম খাবার খেতে সকলের ভালো লাগে। তবে ভারী খাবার গরমকালে খেতে ইচ্ছে করে না অনেকের। কিন্তু স্বাদ বদল করতে চাইলে এই গরমে আপনি আম ও কাসুন্দি দিয়ে বানিয়ে ফেলতে পারেন চিংড়ির একটি অভিনব পদ। যা বানাতে একদিকে যেমন অল্প উপকরণ লাগে। অপরদিকে এটি বানাতে সামান্য কিছু সময় লাগবে। তাই দেখে নিন কিভাবে বানাবেন আম কাসুন্দি চিংড়ি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু আমি কাসুন্দি (Recipe)
গরমকাল পড়লে বাড়িতে প্রায়শই কাঁচা আম নিয়ে আসা হয়। আম দিয়ে আপনি নানান রকমের পদ রান্না করা হয়। তবে আপনি যদি নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: হু হু করে কমল সোনার দাম! বৈশাখের শুরুতে বাজারে ২২ ও ২৪ ক্যারেট হলুদ ধাতুর দর কত?
উপকরণ:
৩৫০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি
একটি কাঁচামিঠে আম
২ টেবিল চামচ কালো সর্ষে
১ টেবিল চামচ সাদা সর্ষে
২ টেবিল চামচ পোস্ত
৫-৭টি কাঁচালঙ্কা
১ টেবিল চামচ কাসুন্দি
১ চা-চামচ চিনি
স্বাদমতো নুন
আধ চা-চামচ হলুদ
সর্ষের তেল
প্রণালী: প্রথমে আম কেটে মিক্সারে ঘুরিয়ে নিন বা মিহি করে শিলে বেটে নিন। এরপর সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা, হলুদ, নুন দিয়ে মিক্সারে ঘুরিয়ে নিন।এরপর মাছ গুলো ভালো করে ধুয়ে নিন। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নুন-হলুদ মাখানো চিংড়ি হালকা ভেজে নিন। এরপর যোগ করুন কাঁচা আমের ক্বাথ। আঁচ কমিয়ে কিছু ক্ষণ কষিয়ে দিয়ে দিন পোস্ত-সর্ষে বাটা। দিয়ে দিন স্বাদমতো চিনি। আঁচ কমিয়ে কিছু ক্ষণ রান্না হতে দিন। একেবারে শেষ ধাপে যোগ করুন কাসুন্দি, চেরা কাঁচালঙ্কা এবং সর্ষের তেল। মিনিট পাঁচেক রান্না করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে তারপর পরিবেশন করুন (Recipe)।












