টক-ঝাল স্বাদের দারুণ মেলবন্ধন, এই গরমের দুপুরে ট্রাই করুন আমপোড়া মুরগি

Published on:

Published on:

Recipe whip up delicious roasted mango chicken with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: গরমের মধ্যে হালকা পাতলা খাবার খেতে সকলেই পছন্দ করেন। তার ওপর বাড়িতে যদি চিকেন নিয়ে আসা হয় এই গরমের মধ্যে। তাহলে কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন এর প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু আমপোড়া মুরগি (Recipe)

গরমের দিনে বাড়িতে প্রায়শই আম পুড়িয়ে শরবত তৈরি করা হয়। তবে নতুনত্ব কিছু ট্রাই করতে চাইলে অবশ্যই বানিয়ে ফেলুন আমপোড়া মুরগির এই রেসিপিটি। যা বানাতে খুব অল্প সময় লাগে। দেখে নিন প্রণালী (Recipe)।

Recipe whip up delicious roasted mango chicken with just a few ingredients

আরও পড়ুন: বিয়ের মরশুমে বাড়ল সোনার দর! আজ ২২ ও ২৪ ক্যারেটের দর কত জানুন

উপকরণ:

৭০০ গ্রাম মুরগির মাংস

১টি বড় কাঁচা আম

৪-৫টি পেঁয়াজ

এক ইঞ্চি আদাকুচি

১২-১৫ কোয়া রসুন

৬-৭টি কাঁচালঙ্কা

৫-৬টি গোলমরিচ

১ টেবিল চামচ ধনেগুঁড়ো

১ টেবিল চামচ জিরেগুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

সর্ষের তেল

৪-৫টি শুকনো লঙ্কা

২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

প্রণালী: প্রথমে আম পুড়িয়ে ক্বাথ বারে করে নিন। এরপর আমের সঙ্গে রসুন, ৪-৫টি কাঁচালঙ্কাও পুড়িয়ে হাত দিয়ে মেখে নিন। পাশাপাশি মাংসে সমস্ত উপকরণ মাখিয়ে, স্বাদমতো নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে রাখুন অন্তত আধ ঘণ্টা। এবার কড়াইয়ে তেল দিয়ে শুকনোলঙ্কা, গোলমরিচ ফোড়ন দিন। দিয়ে দিন আদাবাটা। তারপরে মাংস দিয়ে ৫ মিনিট আঁচ বাড়িয়ে রান্না করে। এরপর যোগ করুন ধনে-জিরেগুঁড়ো। চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিন। তবে আম যেহেতু টক, তাই স্বাদের ভারসাম্য রাখতে পেঁয়াজের মাত্রা বাড়াতে হবে আর দিতে হবে ১ টেবিল চামচ চিনি। এরপর ঝোলের জন্য এক কাপের মতো গরম জল যোগ করে ঢিমে আঁচে মাংস সেদ্ধ হতে দিন। তারপর নামিয়ে নিয়ে রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।