ইলিশে স্বাদবদল! ভাপা-পাতুরি ছেড়ে বানান নতুন পদ, রেসিপি রইল…

Published on:

Published on:

Recipe whip up this delicious Hilsa recipe using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাছ প্রিয় বাঙালির কাছে ইলিশ মাছ বরাবরই এক নম্বরে থাকে। এই মাঝ দিয়ে নানা রকমের পদ বাড়িতে রান্না করা হয়। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক ধরনের রেসিপি যা আপনি আগে কখনো বাড়িতে করেননি। দেখে নিন তার প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ইলিশের এই সুস্বাদু রেসিপিটি (Recipe)

ইলিশ ভাপা অথবা পাতুরি খেয়ে আপনার মুখে যদি চর পড়ে। তাহলে স্বাদ বদল করতে অবশ্যই বানান এই রেসিপিটি। যা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন তার প্রণালী (Recipe)।

Recipe whip up this delicious Hilsa recipe using just a few ingredients

আরও পড়ুন: পাহাড়-নদীর মাঝে ক্যাম্পিং! বর্ষায় ছোট্ট ট্রিপে ঘুরে আসুন পালাখোলা

উপকরণ:

৪-৫ টুকরো ইলিশ মাছ, দেড় কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ৪-৫টি কাঁচালঙ্কা, ৩ টেবিল চামচ সর্ষের তেল আর স্বাদমতো নুন।

প্রণালী: প্রথযে ইলিশের টুকরোগুলো ধুয়ে নিন। এরপর নুন-হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করুন। তাতে মাছের পিসগুলো হালকা করে ভেজে নিন। এ বার ওই তেলে আর একটু তেল যোগ করুন। তাতে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে এতে আদা-রসুন বাটা, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে দিন। মশলা কষা হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে এতে ভেজে রাখা ইলিশের টুকরোগুলো মিশিয়ে দিন। অল্প নেড়ে নিয়ে সামান্য গরম জল মিশিয়ে দিন। গ্রেভি ঘন হয়ে এলে উপর দিয়ে আঁচ বন্ধ করে দিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।