বাংলা হান্ট ডেস্ক: আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi) আর্জেন্টিনার (Argentina) হয়ে তাঁর শেষ ম্যাচটি খেলতে চলেছেন। এমতাবস্থায়, বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি অনুরাগী ওই ম্যাচটির জন্য অপেক্ষা করছেন। এদিকে বুধবার ভারতীয় সময় ভোর ৪ টা বেজে ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। এটি হবে মেসির কেরিয়ারের ২০৮ তম ম্যাচ। তিনি ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছেন। তবে, তাঁকে একটি ফেয়ারওয়েল ম্যাচ (Farewell Match) খেলার জন্য রাজি করানো হয়েছে। এদিকে, একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে মেসি ম্যাচটি খেলার ক্ষেত্রে অনিচ্ছুক ছিলেন। শুধু তাই নয়, তিনি আয়োজকদের কাছে প্রশ্ন তুলেছেন যে, ম্যাচটি আয়োজনের উদ্দেশ্য কী সত্যিই তাঁকে বিদায় জানানো ছিল, নাকি এটি কেবল অর্থ উপার্জনের একটি কৌশল?
মেসির (Lionel Messi) ফেয়ারওয়েল ম্যাচের নেপথ্যে টাকার খেলা?
জানিয়ে রাখি যে, মেসি প্রায় ২ দশক ধরে আর্জেন্টিনার হয়ে খেলেছেন এবং ২০৮ টি ম্যাচ খেলে তাঁর দেশের জার্সি গায়ে তাঁর কেরিয়ার শেষ করবেন। মেসির শেষ ম্যাচটি স্বাভাবিকভাবেই একটি বড় ম্যাচ হতে চলেছে। এই আবহে এহেন রিপোর্ট স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যেও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর অবসরের সিদ্ধান্ত: উল্লেখ্য যে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে আর্জেন্টিনা স্পেনের কাছে পরাজিত হয়। ৩৯ বছর বয়সি মেসি স্বীকার করেন যে, তিনি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। যার ফলে দলটি টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি। এর কিছুদিন পরেই মেসির বাবা
হোর্হে মেসি প্রয়াত হন। মেসির মতে, বাবাই ছিলেন তাঁর সবচেয়ে বড় শক্তি। তারপরেই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: আচমকাই নিলেন বড় সিদ্ধান্ত! অধিনায়ক হিসাবে সফর শেষ হরমনপ্রীত কৌরের, দিলেন বিশেষ বার্তা
মেসি জানিয়েছিলেন, আর্জেন্টিনাকে এত কিছু দেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়াটা খুব কঠিন একটি সিদ্ধান্ত ছিল। মেসি আরও জানান, তিনি সবসময় তাঁর দেশের জন্য নিজের সেরাটা দিয়েছেন। ফুটবলের মাধ্যমে প্রত্যেক আর্জেন্টাইন গর্বিত হয়েছেন। মেসির মতে, তিনি তাঁর কেরিয়ারের শেষ দিকে অনেক সাফল্য অর্জন করেছিলেন। কিন্তু তার আগে, ফলাফল অনুকূলে না থাকলেও তিনি সবসময় নিজের সর্বস্ব দিয়ে যেতেন।
আরও পড়ুন: এশিয়ান গেমসে দুরন্ত পারফরম্যান্স! ভারতের মহিলা অ্যাথলিটদের মাধ্যমে এল ১১ টি সোনা
কেন বিতর্কের সূত্রপাত: মেসি প্রথমে বলেছিলেন যে তাঁর ফেয়ারওয়েল ম্যাচটি অর্থ উপার্জনের একটি প্রচেষ্টা এবং তিনি এতে খেলতে ইচ্ছুক নন। কিন্তু, পরে রাজি হন। মেসি তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন বেনিনের বিরুদ্ধে। রিপোর্ট অনুসারে, বেনিনকে এই কারণেই নির্বাচন করা হয়েছিল যে দলটি কোনও পারিশ্রমিক ছাড়াই ম্যাচটি খেলতে রাজি হয়েছে। বেনিনের খেলোয়াড়রা শুধু ফটোসেশনের অংশ হতে পেরেই খুশি। মেসির শেষ ম্যাচে প্রায় ৮৫,০০০ দর্শক উপস্থিত থাকবেন বলে অনুমান করা হচ্ছে। এদিকে, প্রতিপক্ষকে অর্থ প্রদান না করার সিদ্ধান্তটি আশ্চর্যজনক এবং এটি মেসির মতো কিংবদন্তি খেলোয়াড়ের ফেয়ারওয়েল ম্যাচের মর্যাদা ক্ষুণ্ণ করে বলেই মনে করছেন অনেকে।













