শহিদ পরিবারগুলিকে মাসে মাসে ১০ হাজার টাকা! ২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা ঋতব্রতর

Published on:

Published on:

Ritabrata Banerjee announced 10 thousand rupees monthly help for 21st July martyrs family
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পালাবদলের পর এক নজিরবিহীন ২১ জুলাইয়ের সাক্ষী থাকল বাংলা। এবার শহিদ দিবসে তৃণমূলের (TMC) দু’টি আলাদা শিবির দু’টি ভিন্ন কর্মসূচি করেছে। এদিন মেয়ো রোডের সভা থেকে নাম না করে কালীঘাট তৃণমূলকে নিশানা করেন নতুন তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। একইসঙ্গে ২১ জুলাইয়ের শহিদদের পরিবারগুলির জন্য আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।

২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিস্ফোরক ঋতব্রত | (Ritabrata Banerjee)

ঋতব্রত এদিন বলেন, “শহিদ দিবস কোনও রিয়্যালিটি শোয়ের মঞ্চ নয়। এটা কোনও ক্যাটওয়াকের জায়গা নয়। বাস থেকে নামিয়ে তারকাদের নিয়ে মঞ্চ আলোকিত করার জায়গা নয়। রোজ যারা লড়াই করেন, তাঁরা প্রাপ্য মর্যাদা পাননি।“

আরও পড়ুনঃ ‘১ মাস সময় দিচ্ছি…’! এবার মমতাকে ডেডলাইন বেঁধে দিলেন মদন, কীসের জন্য?

উলুবেড়িয়া পূর্বের বিধায়কের অভিযোগ, রাজ্যের নানা জায়গায় নব তৃণমূলের কর্মীরা আক্রান্ত, রক্তাক্ত হয়েছেন। এমনকি মহেশতলায় বিজেপির এক মণ্ডল সভাপতি বাস বের না করার হুমকি দিয়েছেন। সভা শেষ হওয়ার পর এই ঘটনা নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, “বিজেপি যদি ভাবে আমাদের রক্তচক্ষু দেখিয়ে ঠেকাবে, তাহলে তাঁরা ভুল করছে।”

এদিনের মঞ্চ থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশেও প্রশ্ন ছুঁড়ে দেন ঋতব্রত। তিনি প্রশ্ন করেন, দিদি, এত বছর পার হয়ে গেলেও ২১ জুলাইয়ের তদন্ত কমিশনের রিপোর্ট কেন প্রকাশ্যে আসেনি? এরপরেই শহিদ পরিবারগুলির জন্য মাসে মাসে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

ঋতব্রত বলেন, দলের তহবিলে বিপুল পরিমাণ টাকা আছে। সেই টাকার সুদ দিয়েই কর্মীদের সাহায্য করা সম্ভব। তাঁর দাবি, প্রায় ১ হাজার কোটি টাকার বেশি অর্থের সুদের হিসাব প্রকাশ করে শ্বেতপত্র সামনে আনা হোক।

Ritabrata Banerjee announced 10 thousand rupees monthly help for 21st July martyrs family

নতুন তৃণমূলের বিধায়কের ঘোষণা, ওই টাকা হাতে এলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ২১ জুলাইয়ের সকল শহিদ পরিবারের হাতে মাসে মাসে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তিনি আরও জানান, দল কত টাকা খরচ করছে, প্রত্যেক তিন মাস অন্তর সেই হিসাব ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ঋতব্রত এদিন দাবি করেন, শহিদদের সঙ্গে চুরি হয়েছে। তাঁর দাবি, “বালি, কয়লা সহ অনেক কিছু চুরি হয়েছে। তবে শহিদদের সঙ্গে কখনও এমন চুরি হয়নি।“