বাংলা হান্ট নিউজ ডেস্কঃ শনিবার থেকে শুরু হতে চলেছে ভারত বনাম আফগানিস্থান (India vs Afganistan) ওডিআই সিরিজ। আর সেই সিরিজের মধ্যে দিয়ে আসন্ন ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। নিজেকে ফিট প্রমাণ করে দলে ফিরতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আর তিনি এবার ভারতের জার্সিতে তৈরি করতে চলেছেন নতুন ইতিহাস।
সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে ওডিআই দলে রোহিত:
এর আগে ভারতের জার্সি গায়ে সবচেয়ে বেশি বয়সে ওডিআই খেলতে নামার রেকর্ডটি ছিল বিশ্বজয়ী প্রাক্তন ক্রিকেটার মোহিন্দার অমরনাথের দখলে। ১৯৮৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের শেষ ম্যাচ খেলতে নেমে এই মাইলফলক গেঁথে গিয়েছিলেন তিনি। তবে শনিবার ধর্মশালায় তার এই রেকর্ড ভেঙে দিতে চলেছেন হিটম্যান।
অমরনাথ যখন নিজের শেষ ম্যাচ খেলেছিলেন তখন তার বয়স ছিল ৩৯ বছর ৩৬ দিন। আর শনিবার যখন রোহিত মাঠে নামবেন তখন তার বয়স হবে ৩৯ বছর ৪৪ দিন। আর তারপরেও আরও অনেক ওডিআই খেলবেন রোহিত। অদূর ভবিষ্যতে তার রেকর্ড কোনও ভারতীয় ক্রিকেটারের পক্ষে ভাঙা বেশ কঠিন।
আরও পড়ুন: দুটি IPL ট্রফি জিতেই বাজিমাত, ধোনির CSK-কে টপকে শীর্ষে কোহলির RCB
ওডিআই ফরম্যাটে রোহিতের নামের পাশে রয়েছে ১১,০০০-এর বেশি রান এবং ৩০-এরও বেশি শতরান। তার এই অভিজ্ঞতা আসন্ন ওডিআই বিশ্বকাপে কাজে লাগাতে মরিয়া ভারতীয় দল। ১৫ বছর আগে শেষবার এই ফরম্যাটে বিশ্বকাপ ছুঁয়ে দেখেছিল মেন ইন ব্লুজ। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া গোটা দল।

গত বিশ্বকাপে অধিনায়কত্ব করলেও এই বিশ্বকাপে শুধুমাত্র একজন ক্রিকেটার হিসেবেই মাঠে নামবেন রোহিত। ২০২৫ সালে দেশকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো অধিনায়ক খোলা মনে ব্যাটিং করতে চান বলেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
আরও পড়ুন: প্রয়োজন মাত্র ৪৩ রান! ঐতিহাসিক রেকর্ড গড়ে ফেলবেন শুভমান গিল, পেছনে ফেলবেন এই তারকাকে
ব্যাটিং এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার মাটিতে তুলনামূলক অনভিজ্ঞ অধিনায়ক শুভমান গিলের মেন্টর হিসেবেও মাঠে থাকবেন রোহিত। দলের প্রয়োজনে গিলকে নিজের মূল্যবান পরামর্শ দিয়ে তিনি সাহায্য করবেন এমনটাই আশা ভারতীয় ক্রিকেটপ্রেমীদের।













