সেপ্টেম্বরের শুরুতেই বড় পরিবর্তন! LPG, FD, ITR-সহ বদলাচ্ছে ৫ নিয়ম

Published on:

Published on:

Rule Change 5 at the start of september
Follow

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসের শেষে ও সেপ্টেম্বরের শুরুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে (Rule Change)। এই পরিবর্তন গুলির প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের জীবন যাত্রার ওপর। যেখানে ব্যাঙ্কিং থেকে শুরু করে ভ্রমণ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আসতে চলেছে। সেগুলি সরাসরি আপনার পকেটের ওপরও প্রভাব ফেলতে পারে। অতএব জেনে নিন এই পরিবর্তনগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য (Rule Change)।

সেপ্টেম্বরের শুরুতেই বদল ৫ নিয়ম! জেনে নিন (Rule Change)

সেপ্টেম্বর শুরু হওয়ার আগে এই সমস্ত পরিবর্তনের সম্পর্কে আপনার অবগত থাকা একান্তই জরুরী (Rule Change)। কোন নিয়মের অধীনে কোন গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার প্রয়োজন থাকলে শেষ তারিখ অব্দি অপেক্ষা করা উচিত নয়। সময়মত প্রয়োজনীয় প্রক্রিয়ায় সম্পন্ন করলে অতিরিক্ত চার্জ এড়ানো সম্ভব হয়। তাই সেপ্টেম্বরে কার্যকর হতে চলো প্রতিটি বড় পরিবর্তনের উপর নজর রাখুন।

Rule Change 5 at the start of september

আরও পড়ুন: হাওড়া-জলেশ্বর মেমু নিয়ে সুখবর! কবে কোথা থেকে চলবে ট্রেন, দেখে নিন

প্রথমত: 1 সেপ্টেম্বর থেকে ভারত থেকে বিদেশে যাওয়া যাত্রীদের ইমিগ্রেশন কাউন্টারে বোডিং পাশে আর্ট স্টাম্প করাতে হবে না। এবার যাত্রীরা মোবাইলে ইলেকট্রনিক বোর্ডিং পাস ডে দেখে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। পাশাপাশি আধিকারিকদের পক্ষ থেকে বোডিং পাশে আর কোন স্ট্যাম্প দেওয়া হবে না। ব্যুরো অফ ইমিগ্রেশন প্রক্রিয়াটি সহজ ও দ্রুত করার জন্যই এই পরিবর্তন নিয়ে আসা হচ্ছে।

দ্বিতীয়ত:  আপনার আয় যদি ব্যবসা বা অন্য কোন পেশার সঙ্গে যুক্ত থাকে তাহলে আইআরটি জমা দেওয়ার সময় সঠিক ফর্ম বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭ এর জন্য যাদের অ্যাকাউন্ট অডিট করা বাধ্যতামূলক নয় তাদের ৩১ আগস্ট ২০২৬ এর মধ্যে রিটার্ন জমা দিতে হবে।

তৃতীয়ত: ব্যাংকের ফিক্সড ডিপোজিট সংক্রান্ত নিয়মে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী তিন কোটি টাকা বা তার বেশি অংকের বড় আমানতের ক্ষেত্রে ব্যাংককে প্রতিটি কার্য দিবসে সকাল দশটা দশ মিনিটের মধ্যে তাদের ওয়েবসাইটটি সুদের হার জানাতে হবে। একই দিনে জমা করা একই পরিমাণ টাকার ক্ষেত্রে ব্যাংকের বিভিন্ন শাখা আলাদা সুদের হাত দিতে পারবে না। এই নিয়ম পরিবর্তন গুলি এক অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে।

চতুর্থ: এলপিজি গ্যাস সিলিন্ডারের বুকিং এর ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। রান্নার গ্যাস ব্যবহারকারী পরিবারগুলির জন্য রয়েছে স্বস্তির খবর। যাঁরা ২৩ আগস্টের মধ্যে LPG কানেকশনের e-KYC করতে পারেননি, তাঁদের জন্য শেষ তারিখ বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়েছে। অর্থাৎ, ১ সেপ্টেম্বর থেকে আর e-KYC করা যাবে না। এই e-KYC বা আধার বায়োমেট্রিক কনফার্মেশন বাধ্যতামূলক। তা না হলে ঘরোয়া দামে সিলিন্ডার পাওয়া যাবে না।

পঞ্চম: সেপ্টেম্বর মাসে LPG গ্যাস সিলিন্ডারের দামেও পরিবর্তন হতে পারে। একই সঙ্গে ব্যাঙ্কের FD-এর সুদের হারেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যার প্রভাব আপনার সঞ্চয় এবং রিটার্নের উপর পড়তে পারে। এছাড়া ATF-এর দামেও পরিবর্তন হতে পারে। পাশাপাশি ATM চার্জেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে(Rule Change)।