Skip to content
Bangla Hunt
3
  • টেক নিউজ
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • রাজনীতি
  • রাশিফল
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলা
  • বিনোদন
  • টেক নিউজ
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • ভাইরাল
  • আবহাওয়া
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য

  • অপারেশন বেঙ্গল
  • দিদিগিরি
  • প্রিমিয়াম
  • ব্র্যান্ড ষ্টুডিও
  • বোধন
  • সোশ্যাল সামিট
  • বাংলাহান্ট স্পোর্টস ক্লাব

Home - পশ্চিমবঙ্গ - স্ত্রী এখনও অধরা, ফ্রিজ ৫ ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সব্যসাচী দত্ত মামলায় নতুন মোড়

স্ত্রী এখনও অধরা, ফ্রিজ ৫ ব্যাঙ্ক অ্যাকাউন্ট! সব্যসাচী দত্ত মামলায় নতুন মোড়

Debapriya

Published on: June 17, 2026

Debapriya

Published on: June 17, 2026

Sabyasachi Dutta Case 5 Bank Accounts Frozen Wife Still Missing
Google News
Follow

বাংলা হান্ট ডেস্কঃ তোলাবাজির মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) ঘিরে তদন্ত জোরদার করেছে পুলিশ। তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। এবার তাঁর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। অন্যদিকে, তাঁর স্ত্রী ইন্দিরা দত্তের এখনও কোনও খোঁজ মেলেনি। ফলে এই মামলাকে ঘিরে রহস্য আরও বাড়ছে।

KPS Admission 2026
SNU Admission 2026

সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) মামলায় নতুন পদক্ষেপ পুলিশের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) মোট পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এর মধ্যে একটি অ্যাকাউন্ট তাঁর স্ত্রী ইন্দিরা দত্তের সঙ্গে যৌথ নামে রয়েছে। ওই পাঁচটি অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা রয়েছে বলে তদন্তকারীদের দাবি। এছাড়াও তাঁর নামে দুটি ব্যাঙ্ক লকারেরও খোঁজ পাওয়া গিয়েছে। সেখানে গয়না বা অন্য কোনও মূল্যবান জিনিস থাকতে পারে বলে মনে করছে পুলিশ। সেই কারণেই লকারগুলিও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে ইন্দিরা দত্তের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। তবে তদন্ত চলাকালীন একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাশাপাশি নিউটাউনে সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) আরও একটি ফ্ল্যাটের হদিসও মিলেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার গাইঘাটায় সব্যসাচীর শ্বশুরবাড়িতে তল্লাশি চালানো হয়। যদিও সেখান থেকে উল্লেখযোগ্য কিছু উদ্ধার হয়নি বলে পুলিশ সূত্রে খবর। বুধবার তাঁকে ফের বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ আবারও নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে।

প্রসঙ্গত, গত ৮ জুন গভীর রাতে সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু হয়। অভিযোগ, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তাঁর কাছ থেকে এক কোটি টাকা তোলা নেওয়া হয়েছিল। তবে সব্যসাচী দত্ত সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অভিযোগকারী ব্যবসায়ীর বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।

Sabyasachi Dutta arrested after overnight interrogation

আরও পড়ুনঃ অন্নপূর্ণা যোজনার ফর্ম জমা দিয়েছেন? টাকা পাওয়া নিয়ে জানুন নতুন আপডেট

অন্যদিকে, তাঁর (Sabyasachi Dutta) গ্রেফতারির পর বিধাননগর পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডে ক্ষোভের ছবি সামনে এসেছে। স্থানীয় কয়েকজন দোকানদারের অভিযোগ, প্রতি মাসে তাঁদের কাছ থেকে ৫ থেকে ৬ হাজার টাকা করে তোলা নেওয়া হত। সব্যসাচী গ্রেফতার হওয়ার পর একাধিকবার তাঁকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়েছে বলে জানা গিয়েছে।

Related Stories

View All
WPI Inflation hits 9.92 percent in August, raising concerns over inflation.

পকেটে টান আমজনতার! অগাস্টে ৯.৯২ শতাংশে পৌঁছল WPI, চিন্তা বাড়াচ্ছে মুদ্রাস্ফীতি

West Bengal BJP announced Media IT Social Media Department and spokesperson name

পুরভোটের আগে ঢেলে সাজানো হল বঙ্গ বিজেপির নানা ডিপার্টমেন্ট! কে কোন দায়িত্ব পেল দেখুন

Women arrange Durga Puja for the first time using funds from Annapurna Yojana

অন্নপূর্ণার টাকা জমিয়ে স্বপ্নপূরণ, প্রথমবার দুর্গাপুজোয় মাতবে ঘাটালের এই গ্রাম

Putin accepts peace proposal from Modi-Jinping regarding Russia-Ukraine War.

বিফলে গেল ট্রাম্পের চেষ্টা? মোদী-জিনপিংয়ের কাছ থেকে শান্তি প্রস্তাব গ্রহণ পুতিনের, থামবে ইউক্রেন যুদ্ধ?

Breaking News

View All

Zomato-তে খাবার অর্ডার করেন? ‘এই’ কাজটি করলেই কাটবে অতিরিক্ত চার্জ

September 14, 2026
annapurna yojana(89)

‘অন্নপূর্ণা যোজনার মধ্যে দিয়ে সন্মান খুঁজে পেয়েছি’, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে বিরাট পদযাত্রা মহিলাদের

September 14, 2026
PIL filed in Calcutta High Court to curb the entry of outsiders into universities

বিশ্ববিদ্যালয়গুলিতে বহিরাগত নিয়ন্ত্রণে চিন্তার ভাঁজ, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

September 14, 2026
How to add husband name in Aadhaar Card required documents online offline process explained

আধার কার্ডে স্বামীর নাম যোগ করতে কী কী নথি লাগে? অনলাইন ও অফলাইনে কীভাবে করে জানুন

September 14, 2026
Benjamin Netanyahu spends 40 million on his hair style and makeup!

যুদ্ধের সময়েও কমেনি সাজসজ্জা! ইজরায়েলের প্রধানমন্ত্রীর চুলের স্টাইল থেকে মেকআপে খরচ ৪ কোটি

September 14, 2026
President and Prime Minister congratulate Indian team for winning Women's Asia Cup.

ওমেন্স এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা! শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

September 14, 2026

বাংলা খবর মানেই বাংলা হান্ট!

+91 8910175874

banglahunt@gmail.com

Stay Connected

About Us

Contact Us

Advertise With Us

Privacy Policy

Terms & Conditions

Ethics Policy

Fact Checking

Correction Policy

Editorial Team

Copyright © 2025 Banglahunt Digital Media
News
  • পশ্চিমবঙ্গ
  • ভারত
  • আবহাওয়া
  • রাজনীতি
  • খেলা
  • আন্তর্জাতিক
  • চাকরির খবর
  • টাকা পয়সা
  • টেক নিউজ
  • বিনোদন
  • ভাইরাল
  • রাশিফল
  • লাইফস্টাইল
  • অন্যান্য