‘আর জি করের ঘটনার পরও শিক্ষা হয়নি’, শান্তিনিকেতনের ধর্ষণের ঘটনায় সরব শমীক ভট্টাচার্য

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : ভোটের আবহেই রাজ্যে ফের ধর্ষণের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। বীরভূমের শান্তিনিকেতনে একটি হোমে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে এবার ক্ষোভ উগরে দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

শান্তিনিকেতনের ধর্ষণের ঘটনায় ক্ষোভ উগরে দিলেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)

একটি টুইটে তিনি লিখেছেন, ‘এটা শুধু একটা অপরাধ নয়, পশ্চিমবঙ্গের ব্যর্থ প্রশাসন ব্যবস্থার একটা ভয়ঙ্কর প্রতিফলন। বীরভূমের লাভপুরের নবীনা সরকারি হোমে একজন নাবালিকার উপরে যে নির্মম অত্যাচারের অভিযোগ উঠেছে তা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে।’

Samik bhattacharya slams administration over shantiniketan rape allegations

প্রশাসনকে তোপ শমীকের: তিনি (Samik Bhattacharya) আরও লিখেছেন, ‘আরজিকরের ঘটনার পরেও কোনও শিক্ষা হয়নি, এটাই সবথেকে চিন্তার বিষয়। এখন অপরাধীদের ভয় নেই, কারণ তারা জানে প্রশাসনের দুর্বলতা এবং শক্তিধরের সুরক্ষা তাদের রক্ষা করবে। এই পরিস্থিতি বদলাতে কঠিন পদক্ষেপ এবং জবাবদিহি প্রয়োজন’।

আরও পড়ুন : ‘আমার পরিবারের সদস্য’, ‘ওঁর শরীরে হিন্দু রক্ত বইছে’, ফিরহাদকে নিয়ে চাঞ্চল্যকর দাবি মমতার

কী লিখলেন শমীক: সবশেষে তিনি লিখেছেন, ‘আমাদের দাবি- দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত, অপরাধীর লক্ষণীয় শাস্তি এবং প্রশাসনের সম্পূর্ণ দায়বদ্ধতা। নিরাপত্তা অনুগ্রহ নয়, প্রত্যেক নাগরিকের অধিকার।’

আরও পড়ুন : ভোটের জন্য তুলে নেওয়া হবে পুলকার, সোমবার থেকেই অনলাইনে ক্লাস স্কুলে

অভিযোগ অনুযায়ী, বুধবার রাতের ঘটনা এটি। নাবালিকাকে অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। নাবালিকার কথায়, ‘আমি বেঁচে ফিরব কিনা জানি না, কিন্তু দোষীদের সকলের যেন শাস্তি হয়’। বৃহস্পতিবার রাতেই শান্তিনিকেতন থানায় দায়ের হয় অভিযোগ।