ভোটের জন্য তুলে নেওয়া হবে পুলকার, সোমবার থেকেই অনলাইনে ক্লাস স্কুলে

Published on:

Published on:

WBBSE-WBCHSE changes in rules in schools related to Higher Secondary exams
Follow

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে ভোট। প্রথম দফার পর আগামী ২৯ তারিখ রয়েছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। ভোটের জন্য রাস্তায় সরকারি এবং বেসরকারি বাস উঠেই গিয়েছে। বন্ধ রয়েছে পুলকার। তার জেরে শুক্রবার স্কুল (School) পড়ুয়াদের স্কুলে পৌঁছাতে কার্যত নাকাল হতে হয়েছে। উপরন্তু সোমবার থেকে সমস্ত পুলকার এবং স্কুলবাস চলে যাবে ভোটের ডিউটিতে। এমতাবস্থায় স্কুল পড়ুয়াদের পড়তে হবে ঘোর সমস্যায়।

সোমবার থেকে অনলাইনে ক্লাস স্কুলে (School)

পড়ুয়াদের কথা ভেবেই এবার তাই বড় পদক্ষেপ নিল স্কুলগুলি। সোমবার থেকেই কলকাতার বেশিরভাগ স্কুল অনলাইনে শুরু করছে ক্লাস। ৪ মে নির্বাচনের ফলাফলের দিন পর্যন্ত এভাবেই চলবে অনলাইন ক্লাস। পুলকার সংগঠনের তরফে জানানো হয়েছে, সাউথ পয়েন্ট, ডিপিএস, শ্রী শ্রী অ্যাকাডেমি, বালিগঞ্জ শিক্ষা সদনের মতো স্কুল সোমবার থেকে অনলাইনে ক্লাস (School) নেবে বলেই জানিয়েছে।

School will take online class for pull car

তুলে নেওয়া হবে বাস: বেসরকারি বাস মালিকরা জানিয়েছেন, সোমবার থেকেই ভোটের কাজের জন্য প্রায় ৮০ শতাংশ বাস তুলে নেওয়া হবে রাস্তা থেকে। ৫ মে পর্যন্ত এই সমস্যা অব্যাহত থাকবে বলেই জানাচ্ছেন বাস মালিকরা। পরিস্থিতি স্বাভাবিক হবে ৬-৭ তারিখ থেকে। ততদিন পর্যন্ত দুর্ভোগ পোহাতে হবে অফিস যাত্রীদেরও।

আরও পড়ুন : ‘আমার পরিবারের সদস্য’, ‘ওঁর শরীরে হিন্দু রক্ত বইছে’, ফিরহাদকে নিয়ে চাঞ্চল্যকর দাবি মমতার

ভোটের পর খুলবে স্কুল: পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে বন্ধ থাকছে সমস্ত পুলকার। বেশিরভাগ স্কুলই জানিয়েছে ভোটের পর ফের খুলবে। ততদিন পর্যন্ত অনলাইনে হবে স্কুল।

আরও পড়ুন : ৭ রাত ৮ দিনের স্পেশ্যাল ট্যুর, ‘বুদ্ধ সার্কিট’ ট্রেনের প্যাকেজ IRCTC-র, থাকছে বিশেষ ডিসকাউন্টও

এদিকে অভিযোগ, সোমবার থেকে বাস নিয়ে নিলেও বাস ভাড়া এবং চালক ও খালাসিদের জন্য আগাম টাকা এখনও দেয়নি নির্বাচন কমিশন। তবে কমিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সোমবারের মধ্যেই ঢুকে যাবে টাকা।