বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সাম্প্রতিক অতীতে ভারতীয় দলের (Indian Cricket Team) জার্সি গায়ে একাধিক ম্যাচে টানা মাঠে নামার সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। ভারাতের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রকাশ্যে জানিয়েছেন যে দু তিন ম্যাচের ব্যর্থতা দেখে তাকে দল থেকে বাদ দেওয়া হবে না। কিছুদিন আগেই অসাধারণ ব্যাটিং করে ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন সঞ্জু। তাই তাকেই টি-টোয়েন্টি দলের মূল ওপেনের হিসেবে রেখে আগামীর পরিকল্পনা নিশ্চিত করতে চায় গম্ভীর।
তবে এশিয়ান গেমসের হতাশা কাটিয়ে ফের একবার রানে ফিরেছেন এই তারকা ওপেনার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল হারলেও ৪১ বলে ৮২ রানের একটি অসাধারণ ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সঞ্জু। এবার তার কাছ থেকে কিছুটা ধারাবাহিকতা আশা করবেন গৌতম গম্ভীর।

ক্রিকেট বিশেষজ্ঞরা নজর করেছেন যে ইনিংসের প্রথম ৫ থেকে ১০ বলে সঞ্জুর ফিট মুভমেন্ট একেবারে হয় না বললেই চলে। সেই সময় প্রতিপক্ষকে নিজের উইকেট তোলার অনেক সুযোগ দেন তিনি। কালও ঠিক এমন চিত্রই দেখা গেলে। কিন্তু ক্রিজে ১০ টি বল খেলার পরেই নিজের ছন্দ খুঁজে পেয়ে যান এই তারকা ওপেনার। তারপর আর কোনও ক্যারিবিয়ান বোলার তাকে আটকে রাখতে পারেনি। এই ইনিংস খেলে আপাতত ভারতীয় দলে নিজের জায়গা বজায় রাখতে সম্ভব হলেন সঞ্জু।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত হারলেও ফর্মে ফিরলেন স্যামসন, ছুঁয়ে ফেললেন কোহলির বিরাট রেকর্ড
তবে এই দুর্বলতার জন্য নিজের ব্যাটিংয়ের ধরণ চেঞ্জ করবেন না সঞ্জু স্যামসন। ভারতীয় দলের হারের পর এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “এখানে এগোনোর পথ একটাই। তাই আপনি এমনটা বলতে পারেন না যে আমার গত তিনটি ইনিংস খারাপ গেছে, তাই এখন একটু সময় নিয়ে ইনিংসটা গড়ে তুলি আর তারপর দেখা যাবে। না, এখানে এগোনোর পথ একটাই। আমার কাছে দলই সবার আগে। দেশের হয়ে দুর্দান্ত একটা ছন্দে ইনিংস শুরু করে দেওয়াই আমার কাজ। আমি সেটাই করার চেষ্টা করি এবং আউট হয়ে গেলেও সেই দায়ভার আমিই নিই।”
আরও পড়ুন: বোলারদের দোষ দিচ্ছেন না গৌতম গম্ভীর! ভারতের হারের পর পরোক্ষে দোষ চাপালেন BCCI-এর কাঁধে
তবে ধারাবাহিক না হতে পারলে সঞ্জু স্যামসন নিজের জায়গা খুঁইয়ে ফেলতে পারেন ভারতীয় দলে। কারণ তার জন্য বেঞ্চে বসে আছেন তরুণ প্রতিভাবান ওপেনার বৈভব সূর্যবংশী, যিনি ইতিমধ্যেই সঞ্জুর অনুপস্থিতিতে একবার সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন।













