বাংলা হান্ট ডেস্ক: আজকাল কেনাকাটা হোক বা যেকোনো খরচ সবকিছুর ক্ষেত্রেই ক্রেডিট কার্ড বেশি দরকার পড়ে। এবার বিশেষ করে ক্যাশবাক কার্ডগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ এগুলি প্রতিটি লেনদেনের ক্ষেত্রে বেশ সুবিধা জনক হয়ে থাকে (SBI Card)। তবে কেউ যদি এসবিআই ক্যাশব্যাক ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাহলে কিছুটা সতর্ক থাকতে হবে।
এপ্রিল থেকে SBI Cards-এর নতুন নিয়ম জানুন এখনই (SBI Card)
সূত্রের খবর ১ এপ্রিল, ২০২৬ থেকে এই কার্ড সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তিত হতে চলেছে। এগুলি ক্যাশব্যাক এবং রিওয়ার্ডের উপর সরাসরি প্রভাব ফেলবে। পূর্বে, প্রতিটি খরচের উপরে উচ্চতর সুবিধা পাওয়া যেত, কিন্তু এখন তার উপরে একটি সীমা আরোপ করা হয়েছে। অতএব, এই পরিবর্তনগুলি না জেনে যদি কেউ কার্ডটি ব্যবহার করা চালিয়ে যান, তবে ক্ষতি হতে পারে (SBI Card)।

আরও পড়ুন: সোনার দামে বড় বদল! দেখে নিন আজ ১ ভরি হলুদ ধাতু কিনতে কত খরচ হবে
পাশাপাশি ক্যাশব্যাক সীমার পরিবর্তনএসবিআই-এর ক্যাশব্যাক ক্রেডিট কার্ডের সবচেয়ে বড় পরিবর্তন হল ক্যাশব্যাকের সীমা। আগে, প্রতি স্টেটমেন্ট সাইকেলে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যেত, কিন্তু এখন এই সীমা কমিয়ে ৪,০০০ টাকা করা হয়েছে। এর মানে হল, কার্ডহোল্ডার আগের চেয়ে কম সুবিধা পাবেন।
এবার যদি কেউ যদি বেশি খরচ করেন, তাহলে এই পরিবর্তনটি সঞ্চয়ের উপর সরাসরি প্রভাব ফেলবে। এছাড়াও সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এখন যেখানে ৪০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকমোট সুবিধা২০%।
অর্থাৎ প্রতি মাসে সর্বোচ্চ ৪০০০ টাকাএখন, অনলাইনে বা অফলাইনে যেখানেই বেশি খরচ হোক না কেন, সব মিলিয়ে ৪,০০০ টাকার বেশি ক্যাশব্যাক পাওয়া যাবে না। এর মানে হল, সুবিধাগুলো এখন পুরোপুরি সীমিত এবং আগের মতো ওপেন আর্নিংস থাকবে না। রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার নতুন উপায়ক্যাশব্যাকের পাশাপাশি রিওয়ার্ড পয়েন্টের নিয়মও পরিবর্তিত হয়েছে (SBI Card)।












