SBI গ্রাহকদের জন্য জরুরি খবর! এই দিনে নির্দিষ্ট সময় বন্ধ থাকবে UPI পরিষেবা, জেনে নিন তারিখ ও সময়

Published on:

Published on:

SBI find out when and at what time UPI services will be unavailable
Follow

বাংলা হান্ট ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্ৰাহকদের জন্য রয়েছে বড় খবর। এই ব্যাঙ্কে যেসব গ্রাহকেরা ইউপিআই এর মাধ্যমে টাকার লেনদেন করে থাকেন, তাদের জন্য এই খবর জানা একান্তই প্রয়োজন। কারণ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ে সাময়িকভাবে ইউপিআই পরিষেবা বন্ধ থাকবে। এর ফলে ওই সময়ের মধ্যে কোন টাকা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করা যাবে না।

UPI বন্ধ থাকবে SBI-তে কবে-কখন, জেনে নিন (SBI)

ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, ৪ সেপ্টেম্বর ২০২৬ এর কিছু সময়ের জন্য গ্রাহকেরা ইউপিআই পরিষেবা থেকে ব্যাহত হতে পারেন। নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখা হবে (SBI)। সমাজ মাধ্যমে এসবিআই এই সংক্রান্ত তথ্য পোস্ট করেছে।

SBI find out when and at what time UPI services will be unavailable

আরও পড়ুন: সেপ্টেম্বরের শুরুতেই ছুটির খবর! টানা ৩ দিন বন্ধ স্কুল-কলেজ, জানুন কবে

সেখানে লেখা রয়েছে, আগামী ৪ সেপ্টেম্বর রাত ১২:৩০ থেকে ১:১৫ মিনিট পর্যন্ত ইউপিআই পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এই নির্ধারিত সময়ে রক্ষণাবেক্ষণ এর কাজ করা হবে। তাই ওই সময়ের মধ্যে ডিজিটাল লেনদেন করার পরিকল্পনা থাকলে গ্রাহকদের বিষয়টি মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এবার যদি ওই সময়ের মধ্যে জরুরী কোন পেমেন্টের প্রয়োজন হয়ে থাকে। তাহলে বিকল্পর কথা জানিয়েছে, এসবিআই। এর জন্য আপনাকে ইউপিআই লাইট ব্যবহার করা পরামর্শ দিয়েছে। পাশাপাশি ইউপিআই লাইটের মাধ্যমে কম টাকার লেনদেনের ক্ষেত্রে কোন ইউপিআই পি এন এর প্রয়োজন হয় না।

অর্থাৎ এসবিআই (SBI) নির্ধারিত নিয়ম অনুযায়ী, ইউপিআই লাইটের মাধ্যমে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত একটি লেনদেন করা যায়। পাশাপাশি ইউপিআই লাইটে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখা যায়।