বাংলা হান্ট ডেস্ক: সরকারের নির্দেশ অমান্য করে স্কুল শিক্ষকদের একাংশ এখনো চুটিয়ে টিউশনি পড়াচ্ছেন। আর প্রশাসনিক সূত্রের খবর বহু শিক্ষকের নাম ইতিমধ্যে জেলা মধ্যশিক্ষা পর্ষদের দপ্তরে জমা পড়েছে (School Teacher) অভিযুক্তদের নাম। অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিতে চলেছে পর্ষদও।
টিউশন ইস্যুতে ডিআই অফিসে বিক্ষোভ, সরব অভিভাবকেরা (School Teacher)
এর মধ্যে টিউশন পড়ানো স্কুল শিক্ষকদের সমর্থনে আন্দোলনে নামল পড়ুয়ারা। ছাত্রদের সঙ্গে ছিলেন অভিভাবকরাও। মঙ্গলবার বালুরঘাট শহর থেকে মিছিল করে মধ্যশিক্ষা পর্ষদের ডিআই অফিসের কাছে পৌঁছায় পড়ুয়ারা (School Teacher)।

আরও পড়ুন: লালগোলা রুটে একাধিক ট্রেনের সময় পরিবর্তন, রইল নতুন সময়সূচি…
বালুরঘাট শহর থেকে মিছিল করে মধ্যশিক্ষা পর্ষদের ডিআই অফিসের কাছে পৌঁছায় পড়ুয়ারা। এরপর ডিআইকে ঘেরাও করে রাখে তারা। স্কুল শিক্ষকদের টিউশন পড়ানোর অনুমতি দিতে হবে, এই দাবিতে চলে স্লোগান। ডিআই অফিসের কর্তাদের ‘চাপ’ দেন অভিভাবকরাও।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বালুরঘাটে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ডিআই অফিসের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সরকারি নির্দেশ মানতেই হবে। পড়ুয়াদের কথাও শুনেছেন ডিআই সুজয়কৃষ্ণ মহন্ত।
পড়ুয়াদের দাবি, তারা প্রত্যেকে এবার মাধ্যমিক দেবে। হাতে আর মাত্র কয়েক মাস। ছয় মাস স্কুল শিক্ষকদের কাছে টিউশন পড়েছে। সরকারি নির্দেশিকায় সমস্যায় পড়েছে ছাত্ররা। বাকি কয়েকমাস টিউশন বদল করতে হবে। এতে পড়াশোনায় ব্যাঘাত হবে বলে দাবি বিক্ষোভরত পড়ুয়াদের।
স্কুল শিক্ষকের পাশাপাশি গৃহশিক্ষকের কাছেও টিউশন পড়ি। আমরা ইতিমধ্যে স্কুল শিক্ষকদের কাছে টিউশন পড়ে অনেক দূর এগিয়ে গিয়েছি। এখন টিউশন পড়া বন্ধ হয়ে গিয়েছে। এতে আমরা সমস্যায় পড়েছি। আরেক পড়ুয়া অন্বেষা গুহর দাবি, মাধ্যমিক পর্যন্ত আমরা স্কুল শিক্ষকদের কাছেই টিউশন পড়তে চাই (School Teacher)।













