অবাক কাণ্ড! মিউচুয়াল ফান্ডে আটকে রয়েছে ৩,৮১১ কোটির Unclaimed Money, জানাল SEBI

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্ক: ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি SEBI তথা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া-র সাম্প্রতিক একটি রিপোর্ট ইতিমধ্যেই সবাইকে চমকে দিয়েছে। মূলত, ওই রিপোর্টে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। রিপোর্ট অনুযায়ী ভারতে (India) মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের দাবিহীন টাকা তথা আনক্লেইমড মানির (Mutual Fund Unclaimed Money) পরিমাণ বছর বছর বেড়েই চলেছে। ২০২৪-২৫ অর্থবর্ষে এই দাবিহীন অর্থের পরিমাণ ছিল ৩,৪৫২ কোটি টাকা। যেখানে ২০২৫-২৬ অর্থবর্ষে তা প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩,৮১১ কোটি টাকায় দাঁড়িয়েছে।

মিউচুয়াল ফান্ডে আটকে রয়েছে ৩,৮১১ কোটির Unclaimed Money (Mutual Fund Unclaimed Money):

সবচেয়ে বেশি রয়েছে ডিভিডেন্ডের টাকা: রিপোর্টে দেখা গেছে, এই বৃদ্ধির সবচেয়ে বড় কারণ হল দাবিহীন ডিভিডেন্ডের পরিমাণ বৃদ্ধি। ২০২৪-২৫ অর্থবর্ষে দাবিহীন ডিভিডেন্ডের পরিমাণ ছিল ২,৩২৪ কোটি টাকা। যা ২০২৫-২৬ সালে ১৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২,৬৮৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে, রিডেম্পশন সংক্রান্ত দাবিহীন অর্থের পরিমাণে কিছুটা স্বস্তি মিলেছে। এই পরিসংখ্যান ২০২৪-২৫ সালের ১,১২৮ কোটি টাকা থেকে ১ শতাংশ কমে ২০২৫-২৬ সালে ১,১২২ কোটি টাকায় নেমে এসেছে। তা সত্ত্বেও, সামগ্রিক পরিসংখ্যান ঊর্ধ্বমুখী হয়েছে।

SEBI provides detailed information about Mutual Fund Unclaimed Money.

কেন এমনটা হচ্ছে: জানিয়ে রাখি যে, SEBI-র মতে, এই সমস্যার সবচেয়ে বড় কারণ হল বিনিয়োগকারীদের যোগাযোগের বিবরণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কিত অসম্পূর্ণ বা পুরোনো তথ্য। বিনিয়োগকারীরা প্রায়শই তাঁদের মোবাইল নম্বর, ইমেল আইডি বা ঠিকানা পরিবর্তন করলেও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (AMC) বা রেজিস্ট্রারকে তা জানান না। এছাড়াও, কখনও কখনও পুরোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় বা নতুন অ্যাকাউন্ট খোলা হয়। কিন্তু মিউচুয়াল ফান্ডের ফোলিওতে পুরোনো ম্যান্ডেটটি নথিভুক্ত থেকে যায়। পাশাপাশি, ব্যাঙ্কের বিবরণ আপডেট না করার কারণে অর্থ প্রদানের বিজ্ঞপ্তি বা সরাসরি ব্যাঙ্কে টাকা পাঠানোর নির্দেশ ব্যর্থ হয়।

আরও পড়ুন: শোকস্তব্ধ গোটা ফুটবল বিশ্ব! ৬৮ বছর বয়সে প্রয়াত লিওনেল মেসির বাবা

দাবিহীন টাকা কীভাবে উদ্ধার করবেন: যদি আপনার সন্দেহ হয় যে, আপনার বা আপনার পরিবারের ডিভিডেন্ড বা রিডেম্পশনের টাকা আটকে আছে, তবে চিন্তার কোনও কারণ নেই। বিনিয়োগকারীদের স্বস্তি দিতে SEBI এবং AMFI বিশেষ পদক্ষেপ নিয়েছে। বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট মিউচুয়াল ফান্ড হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাঁদের ফোলিওর স্ট্যাটাস দেখতে পারেন। এছাড়াও, MITRA নামক একটি ইন্ডাস্ট্রি লেভেল শেয়ার্ড প্ল্যাটফর্ম ব্যবহার করে নিষ্ক্রিয় এবং দাবিহীন মিউচুয়াল ফান্ড ফোলিও শনাক্ত করা যায়। সেক্ষেত্রে আপনার KYC বিবরণ আপডেট করে এই টাকা ফেরত দাবি করা যেতে পারে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের সঙ্কট কাটিয়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বিপুল বৃদ্ধি! ঊর্ধ্বগতি গোল্ড রিজার্ভেও

কী জানিয়েছে SEBI: উল্লেখ্য যে, SEBI তার রিপোর্টে জানিয়েছে যে, ২০২৫-২৬ অর্থবর্ষে মিউচুয়াল ফান্ডগুলির মোট গ্রস রিসোর্স মোবাইলিজেশনে ১৪.৯ শতাংশের শক্তিশালী বৃদ্ধি দেখা গেছে। তবে, একই সময়ে বিনিয়োগকারীদের রিডেম্পশন ১৬.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্ধিত রিডেম্পশনের কারণে সামগ্রিক নিট ইনফ্লো ৯.৭ শতাংশ কমে ৭.৪ লক্ষ কোটিতে দাঁড়িয়েছে।