বাংলা হান্ট ডেস্কঃ মেসি কাণ্ডের জাল থেকে অরূপ বিশ্বাস যেন বেরোতেই পারছেন না। বুধবার কলকাতা হাইকোর্টে ভর্ৎসনার পাশাপাশি সাময়িক স্বস্তিও পেয়েছেন তিনি। আদালতের নির্দেশ, আপাতত গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এরপরেই সুপ্রিম কোর্টে (Supreme Court) যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেসি ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত (Shatadru Dutta)।
সুপ্রিম কোর্টে যাচ্ছেন শতদ্রু দত্ত-(Supreme Court)
কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শতদ্রু। তিনি বলেন, “আমরা রায় পর্যালোচনা করছি। হাইকোর্ট ভর্ৎসনাই করেছে। কিন্তু যে রক্ষাকবচ প্রদান করা হয়েছে, সেটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব”।
আরও পড়ুনঃ অতি ভারী বৃষ্টির আশঙ্কা! দক্ষিণবঙ্গে কবে মিলবে গরম থেকে রেহাই? আজকের আবহাওয়ার খবর
যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত মেসি ইভেন্টে বিশৃঙ্খলার পর গ্রেফতার হয়েছিলেন আয়োজক শতদ্রু। সেই প্রসঙ্গ টেনে বলেন, “সেদিন আমায় ১ ঘণ্টার মধ্যে অ্যারেস্ট করা হয়। উনি তো আর আইনের ঊর্ধ্বে নন”।
গত বছর ডিসেম্বর মাসে কলকাতায় আসেন বিশ্ববিখ্যাত ফুটবলার লিওনেল মেসি। তাঁকে একঝলক দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন বহু মানুষ। তবে যুবভারতী থেকে তাঁদের নিরাশ হয়ে ফিরতে হয়। অভিযোগ, রাজ্যের তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তাঁর অনুগামী এবং তারকাদের ভিড়ে মেসি-কে দেখাই যায়নি।

ইতিমধ্যেই এই ঘটনার জল বহুদূর গড়িয়েছে। রাজ্যে পালাবদলের পর তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসেরও চাপ বাড়ছে। মেসিকাণ্ডে গ্রেফতারির আশঙ্কা করে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। গতকাল উচ্চ আদালতে এই মামলার শুনানি ছিল। সেখানে অরূপ বিশ্বাসকে ভর্ৎসনার মুখে পড়তে হলেও সাময়িক স্বস্তিও দিয়েছে আদালত।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, আপাতত গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। এরপরেই এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শতদ্রু দত্ত। ঘটনার দিন তাঁকে ১ ঘণ্টার মধ্যে অ্যারেস্ট করা হয়েছিল, অরূপ বিশ্বাস তো আর আইনের ঊর্ধ্বে নন, বলেন তিনি।













