বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এইমুহূর্তে ভারতীয় দলে (Indian Cricket Team) ফিনিশারের ভূমিকা পালন করছেন নমন ধীর (Naman Dhir)। দীর্ঘদিন ধরে এই একই ভূমিকা পালন করেছিলেন শিবম দুবে (Shivam Dube)। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে প্রভাবশালী ইনিংস বাদ দিলে নীল জার্সিতে ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ তিনি। ফলে ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) এখন ধারাবাহিকভাবে সুযোগ দিয়ে চলেছেন নমন ধীর-কে।
নিজের শেষ পাঁচ ম্যাচে মোট ৪৪ বল ব্যাটিং করেছেন নমন ধীর। এই নির্দিষ্ট কয়েকটি বল খেলে তিনি মোট ১০৭ রান করেছেন। দুর্দান্ত স্ট্রাইক রেটে ব্যাটিং করার পাশাপাশি চাপের মুখে ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করার ক্ষমতা তাকে দ্রুত ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে জনপ্রিয় করে তুলছে। আর এই বিষয়টা অশনি সংকেত হয়ে উঠতে পারে শিবম দুবের জন্য।

প্রাক্তন ভারতীয় বিশ্বজয়ী ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত প্রবলভাবে মনে করছেন যে এবার ভারতের হাতে যে বিকল্প রয়েছে তাতে শিবম দুবের পক্ষে আর ভারতীয় দলে সুযোগ পাওয়া সম্ভব হবে না। শুধু তাই না, নমন ধীরের এই উত্থানের কারণে দুবের পাশাপাশি গৌতম গম্ভীরের আর এক প্রিয়পাত্র ওয়াশিংটন সুন্দরও আর ভারতীয় দলে সুযোগ পাবেন না বলে মনে করেন তিনি।
আরও পড়ুন: মিটলো বড় সমস্যা! গম্ভীরের জন্য ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক বেছে নিলেন ইরফান পাঠান
শ্রীকান্ত বলেছেন, “নমন ধীর প্রায় প্রতিটি ম্যাচেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর মধ্যে সেই ‘এক্স-ফ্যাক্টর’ রয়েছে, যা শিবম দুবে বা ওয়াশিংটন সুন্দরের ক্ষেত্রে অনুপস্থিত ছিল। আমার মনে হয়, দুবে এখন প্যাভিলিয়নে বসেই খেলা উপভোগ করতে পারেন, কারণ নমন ধীর দুর্দান্ত পারফর্ম করছেন। এই মুহূর্তে তাঁকে থামানো অসম্ভব।”
আরও পড়ুন: বড় সমস্যা মিটলো ভারতীয় দলের! হার্দিক পান্ডিয়ার অভাব ঢাকতে দুই ক্রিকেটারকে কাজে লাগাবেন গম্ভীর
এরপর তিনি আরও যোগ করে বলেন, “তিনি (নমন ধীর) যখনই চান, ২০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন, যা একজন দারুণ অলরাউন্ডারের বৈশিষ্ট্য। আমাদের এমন অলরাউন্ডার প্রয়োজন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, আর আমরা এখন তেমনই একজনকে খুঁজে পেয়েছি।”














