বাংলা হান্ট ডেস্কঃ মানিকতলা কেন্দ্রে এবার লড়াইটা শুধু ভোটের নয়, একটা রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারও যেন বাজি ছিল। সেই কারণেই শ্রেয়া পান্ডের (Shreya Pandey) দিকে নজর ছিল সবার। শুরুতে আত্মবিশ্বাসী ভাবেই প্রচার করেছিলেন, কিন্তু ভোটগণনা এগোতেই ছবিটা একটু একটু করে বদলাতে শুরু করেছে।
মানিকতলা ভোটে শ্রেয়া পান্ডে (Shreya Pandey) এখন কোথায় দাঁড়িয়ে?
মানিকতলা কেন্দ্র থেকে এবার প্রথমবার প্রার্থী হয়েছেন শ্রেয়া পান্ডে (Shreya Pandey)। তিনি প্রয়াত তৃণমূল নেতা সাধন পান্ডের মেয়ে। এই কেন্দ্রের সঙ্গে বহু বছর ধরে জড়িয়ে ছিল পান্ডে পরিবার। ১৯৮৫ সাল থেকে একাধিকবার এই এলাকা থেকে জিতেছেন সাধন পান্ডে। প্রথমে কংগ্রেস, পরে তৃণমূলের হয়ে। তাঁর মৃত্যুর পর উপনির্বাচনে জিতে বিধায়ক হন তাঁর স্ত্রী সুপ্তি পান্ডে।
এবার সেই জায়গাতেই প্রার্থী করা হয় শ্রেয়াকে (Shreya Pandey)। শুরু থেকেই প্রচারে খুব সক্রিয় ছিলেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করেন। আত্মবিশ্বাসের সুরে বলেছিলেন, “আমি নিজের মাটিতে লড়ছি, বিজেপি শুধু পোস্টার-ব্যানারে থাকে।” কিন্তু ভোটগণনার সময় ছবিটা একেবারে অন্যরকম হতে শুরু করে। প্রথমে কিছুটা এগিয়ে থাকলেও দ্বিতীয় রাউন্ডের শেষে প্রায় ১০০০ ভোটে পিছিয়ে পড়েন তিনি। তারপর ধীরে ধীরে ব্যবধান বাড়তে থাকে।

আরও পড়ুনঃ নন্দীগ্রামে চমক! যা ভেবেছিলেন তার তিনগুণ ভোটে এগিয়ে শুভেন্দু
চতুর্থ রাউন্ডের শেষে বিজেপি প্রার্থী তাপস রায় এগিয়ে যান ৩,৭০৪ ভোটে। পঞ্চম রাউন্ডে সেই ব্যবধান আরও বেড়ে দাঁড়ায় ৩,৮৭৮ ভোটে। ফলে লড়াইটা এখন বেশ কঠিন হয়ে উঠেছে শ্রেয়ার (Shreya Pandey) জন্য।













