রাজ্য সরকারি কর্মীদের ২ শতাংশ হারে DA বৃদ্ধি! বিরাট সুখবর দিলেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

Sikkim Government two percent Dearness Allowance DA hike for State Government employees
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) নিয়ে চর্চা আলোচনা চলছেই। বকেয়া মহার্ঘ ভাতা ইস্যু নিয়েও সরগরম সরকারি কর্মীমহল। এই আবহে এবার ২ শতাংশ হারে ডিএ বৃদ্ধির (DA Hike) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যদিও বাংলা নয়, বরং সিকিম সরকারের তরফে এই ডিএ বাড়ানো হয়েছে।

বর্ধিত হারে ডিএ কবে থেকে পাওয়া যাবে? | (Dearness Allowance)

গত শনিবার, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ হারে ডিএ, ডিআর বৃদ্ধির ঘোষণা করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। তিনি জানান, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নয়া হার কার্যকর হবে।

আরও পড়ুনঃ ‘রাজ্য সরকার বরাবর বলে আসছে…’! DA মামলার সুপ্রিম শুনানির পর বড় বার্তা ভাস্কর ঘোষের

জানা গিয়েছে, গ্যাংটকের পালজোড় স্টেডিয়ামে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন সিকিমের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, চলতি বছরের দশাইনের আগে বকেয়া মহার্ঘ ভাতাও মিটিয়ে দেওয়া হবে। অর্থাৎ অক্টোবরের মধ্যেই রাজ্য সরকারি কর্মীরা এই টাকা পেয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।

এক্ষেত্রে বলে রাখি, এর আগে ৩ শতাংশ হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছিল সিকিম সরকার। ৫৫ শতাংশ থেকে বাড়িয়ে তা ৫৮ শতাংশ করা হয়। সমহারে রাজ্যের পেনশনভোগীদের ডিআরও বাড়ানো হয়েছিল। ২০২৫ সালের ১ জুলাই থেকে এই হার কার্যকর হয়। এবার আরও ২ শতাংশ হারে ডিএ বাড়াল এই রাজ্য সরকার। ফলে এবার থেকে ৬০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন সিকিমের রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা।

Dearness Allowance

এদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের কথা বলা হলে, রাজ্য বাজেটে একধাক্কায় ২০ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়েছে। এতদিন তাঁরা ১৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। আরও ২০ শতাংশ হারে ডিএ বাড়ানোর অনুমোদন দেওয়ায় ৩৮ শতাংশ হারে ডিএ পেতে চলেছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা।