বাংলা হান্ট ডেস্ক: ১২ ঘন্টার মধ্যে ফের ধস নামলো সিকিমে (Sikkim Landslide)। ঘটনাটি ঘটেছে সিকিমের র্বদাং ও কুরি মাইলে। বৃহস্পতিবার সকালে এই ধসের জেরে এনএইচ ১০ এর ওই অংশে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। এর ফলে সাময়িকভাবে সমস্যার মুখে পড়েন বহু মানুষেরা। পাশাপাশি বৃষ্টির জেরে পাহাড়ের উপর থেকে পলি, নুরি ও জল রাস্তায় নেমে আসে এর বিপর্যয় সৃষ্টি হয় সিকিম লাইফ লাইন হিসেবে পরিচিত এই জাতীয় সড়ক।
সিকিমে ফের ধস, ১২ ঘণ্টার মধ্যে অবরুদ্ধ একাধিক সড়ক (Sikkim Landslide)
সিকিমে ধস (Sikkim Landslide) নামার পর ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কার করার কাজে নামেন সিকিম প্রশাসন। ইতিমধ্যে আর্থ মুভার দিয়ে ধস নামানোর কাজ শুরু হয়ে গিয়েছে। রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও বেশ কিছু মানুষ রাস্তা পারাপার করছেন।
তবে বিকেলের আগেই রাস্তা স্বাভাবিক করার চেষ্টা চলছে এমনটাই দাবি প্রশাসনের। জানা গিয়েছে, চলতে বর্ষা মৌসুমী এই জাতীয় সড়ক বর্দাং ও ২০ মাইলে একাধিকবার ধস নেমেছে। বুধবার ধসের জেরে ওই অংশে যান চলাচল বন্ধ থাকে। এরপর সকাল থেকে ধস সরানোর কাজ চালিয়ে দুপুরের পর রাস্তা পরিষ্কার করা হয়।

আরও পড়ুন: পুজোর ছুটিতে পাহাড়ের টান? কার্শিয়ঙের কাছের বেলতার’তে কাটান নিরিবিলি সময়
কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ফের বৃহস্পতিবার সকালে ধস নামে রাস্তায়। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানায়, বৃষ্টির সময় পাহাড়ের উপর থেকে নুড়ি ও জল নেমে এসে বারবার রাস্তায় পড়েছে। এর ফলে জায়গাটি ক্রমাগত বিপদজনক হয়ে উঠেছে।
অপরদিকে সিকিমের বেশ কিছু জায়গায় বৃষ্টি জেরে ধস নেমেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি উত্তর সিকিমের কয়েকটি রাস্তা বন্ধ রয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর। এবং পরিস্থিতি মোকাবিলা যাতে দ্রুত হয় সেই ক্ষেত্রে নজরদারি চালাচ্ছেন এবং পাশাপাশি কাজ চলছে বলে জানিয়েছেন সিকিম প্রশাসন। তবে এই ধসের ফলে (Sikkim Landslide) যথারীতি রাস্তা বন্ধ রয়েছে মাঙ্গন, নামচু, গ্যাংটকের।













